শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

চৌগাছায় সাংবাদিক আতিউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

এম এ রহিম চৌগাছা  (যশোর)
  • Update Time : সোমবার, ৩০ মে, ২০২২
  • ১৬৫ Time View
এম এ রহিম চৌগাছা  (যশোর) :  যশোরের চৌগাছায় উপজেলা পরিষদের বারবার নির্বাচিত সফল সাবেক চেয়ারম্যান এবং দি ডেইলি স্টার ও ডেইলি অবজারভার পত্রিকার সাবেক যশোর জেলা প্রতিনিধি সংবাদিক আতিউর রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত হযেছে।

৩০ মে সোমবার বিকালে চৌগাছা প্রেসক্লাবে বর্ষিয়ান সাংবাদিক আতিউর রহমানের জীবনের উপর আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক সাংবাদিক এম এ রহিমের সঞ্চালনায় সাংবাদিকরা প্রয়াত এই সাংবাদিকের জীবনের উপর স্মৃতি চারণ করেন।

এ সময় সাংবাদিকরা বলেন, চৌগাছা উপজেলা পরিষদের ২ বারের সাবেক সফল চেয়ারম্যান, প্রবীন সাংবাদিক মরহুম আতিউর রহমান ১৯৩৬ সালের ২৩শে অক্টোবর চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়নের জামলতা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন তিনি । ২০০৩ সালের ৩০শে মে যশোরের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

তাঁর মৃত্যুবাষির্কী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। স্বনামধন্য প্রবীন সাংবাদিক মরহুম আতিউর রহমান দি ডেইলি স্টার ও ডেইলি অবজারভার পত্রিকাসহ বিভিন্ন পত্রিকায় প্রায় চার দশক ধরে সাংবাদিক হিসাবে কাজ করেছেন ।
এছাড়া তিনি রাজনীতির সাথেও যুক্ত ছিলেন। বর্ণাঢ্য কর্মজীবনে মানুষের কল্যানের পথে নিজেকে যুক্ত করেন। নির্মোহ এই মানুষটি এলাকার দৃষ্টান্তও বটে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এই মানুষটি গণমাধ্যম ও সাংবাদিকতার বিকাশে অনন্য ভূমিকা পালন করেন। ইংরেজীতে বিশেষ দক্ষতা ও এলাকায় বিশেষ খ্যাতি থাকলেও তিনি খুবই সাদামাটা জীবন যাপনে অভ্যস্ত ছিলেন। সাধারণ মানুষের সাথে তার ছিল নিবিড় সম্পর্ক ।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব চৌগাছার সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান মুক্ত, ধর্ম বিষয়ক সম্পাদক এম এ রহিম, সাংগঠনিক সম্পাদক শ্যামল দত্ত, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক বাবুল আক্তার, নিবার্হী সদস্য ড, আব্দুস শুকুর, সাংবাদিক আজিজুর রহমান, আবদুল্লাহ আল মামুন, রায়হান হোসেন, রোকনুজ্জামান সুমন, সিয়াম হোসেন, তারিক হাসান প্রমুখসহ আর ও অনেকে উপস্থিত ছিলেন।

কিউএনবি/আয়শা/৩০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit