মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিজিটাল যুগে ইন্টারনেট ব্যবহারের বিকল্প থাকবে না : টেলিযোগাযোগ মন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মে, ২০২২
  • ১৩২ Time View

ডেস্ক নিউজ : তিনি বলেন, এ জন্যই আমরা দেশের প্রত্যন্ত ও দুর্গম এলাকাসহ দেশের সর্বত্র দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দিতে কাজ করছি। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যেই দুর্গম পাহাড় ও হাওরে ইন্টারনেটভিত্তিক আউট সোর্সিং শিল্প গড়ে উঠার পাশাপাশি ডিজিটাল শিল্প উদ্যোক্তা তৈরি হচ্ছে। সোমবার (৩০ মে) রাজধানীর সেগুনবাগিচাস্থ শিল্পকলা একাডেমি মিলনায়তনে দেশীয় রাইড শেয়ারিং ‘দ্যা বোরাক’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় টেলিযোগাযোগ মন্ত্রী এসব কথা বলেন।

মোস্তাফা জব্বার বলেন, দেশি উদ্যোক্তাদের তৈরি করা সফটওয়্যার এখন বিশ্বের ৮০টি দেশে রফতানিও হচ্ছে। তিনি দেশীয় সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে দেশি সফটওয়্যার শিল্পকে বিকশিত করতে উৎসাহিত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, ডিজিটাল প্রযুক্তির সক্ষমতায় দেশের বর্তমান প্রজন্ম খুবই পারদর্শী। বাংলাদেশের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা মেধা, সৃজনশীলতা এবং কর্মক্ষমতায় এখন পৃথিবীতে অনন্য দৃষ্টান্ত।

আজ থেকে ৩৫ বছর আগে এ দেশে কম্পিউটার ব্যবহারের জন্য একজন মানুষও পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, হানিফ উদ্দিন মিয়ার হাত ধরে ১৯৬৪ সালে এ অঞ্চলে প্রথম কম্পিউটার আসে এবং ১৯৮৭ সালের পর কম্পিউটারে বাংলা প্রচলনের মধ্য দিয়ে কম্পিউটার বিকাশের অভিযাত্রা শুরু হয়। পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮-৯৯ অর্থবছরে কম্পিউটার সাধারণের জন্য সহজলভ্য করতে কম্পিউটারের ওপর থেকে ভ্যাট-ট্যাক্স প্রত্যাহার করে নেন। এর ফলে কম্পিউটার সাধারণ মানুষের নাগালে পৌঁছতে শুরু করে।

মোস্তাফা জব্বার বলেন, প্রযুক্তিতে শত শত বছরের পশ্চাদপদতা অতিক্রম করে বঙ্গবন্ধুর হাত ধরে ডিজিটাল প্রযুক্তি-বিকাশের অভিযাত্রা শুরু হয়। টিএন্ডটি বোর্ড গঠন, ইউপিইউ ও আইটিইউ’র সদস্যপদ অর্জন এবং বেতবুনিয়ায় উপগ্রহ ভূকেন্দ্র প্রতিষ্ঠা ডিজিটাল প্রযুক্তির দুনিয়ায় বাংলাদেশের অন্তর্ভুক্তি বঙ্গবন্ধুর দূর দৃষ্টিসম্পন্ন চিন্তার ফসল।

মন্ত্রী এ সময় আরও বলেন, ২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ধারাবাহিকতায় বাংলাদেশ গত সাড়ে তের বছরে চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্বের যোগ্যতা অর্জন করেছে। তিনি দেশীয় অ্যাপস ‘দ্য বোরাক’কে নতুন প্রজন্মের তৈরি সময়োপযোগী একটি উদ্যোগ হিসেবে অভিহিত এবং এর উদ্যোক্তাদের ভূমিকার প্রশংসা করেন। মন্ত্রী ‘দ্যা বোরাক’ এর উত্তরোত্তর সফলতাও কামনা করেন।

‘দ্যা বোরাক’ সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে একই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শফিউল আলম বিপ্লব ও প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তা মেজর (অব.) রাকিব হাসান বক্তৃতা করেন।

 

 

কিউএনবি/আয়শা/৩০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit