সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি থেকে মাইন পরিষ্কার করতে ন্যাটোর সহায়তার আশ্বাস : ট্রাম্প হরমুজকে শত্রুদের ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্রের কোন শর্তগুলো মানেনি ইরান, জানাল হোয়াইট হাউস ডোপ কাণ্ডে দুই বছরের নিষেধাজ্ঞায় মাবিয়া বিয়ানীবাজারে দুবাগ স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণ খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের মার্কিন দাবি অস্বীকার ইরানের সামরিক বাহিনীর বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জার্মানি ও সুইডেন রাষ্ট্রদূতের পৃথক বৈঠক আশা ভোসলের কোন গান সেরা, জানালেন তিন সঙ্গীতশিল্পী পহেলা বৈশাখে উন্মাতাল হবে রাজধানী

ইউক্রেনের ৩০০ সেনাকে একদিনে হত্যা করল রাশিয়া!

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মে, ২০২২
  • ৯৬ Time View

আন্তর্জাতিক ডেসক্ : রোববার (২৯ মে) ইউক্রেনের পূর্বাঞ্চলীয় যুদ্ধবিধ্বস্ত খারকিভ অঞ্চল সফরে যান দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর এ প্রথম রাজধানী কিয়েভের বাইরে কোনো রণক্ষেত্রে সফর করলেন তিনি। বুলেট প্রুফ ভেস্ট পরে খারকিভে ধ্বংস হওয়া বিভিন্ন ভবন ও এলাকা ঘুরে দেখেন জেলেনস্কি। পরে সেখানকার যোদ্ধাদের সঙ্গে দেখা করেন। এ সময় যুদ্ধে সাহসিকতা ও অবদানের জন্য সেনাসদস্যদের হাতে পদক তুলে দেন। 

জেলেনস্কি বলেন, ‘আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের যে অবদান তার জন্য আমরা কৃতজ্ঞ। জীবনের ঝুঁকি নিয়ে ইউক্রেনের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য লড়াই করছেন। আপনারা আমাদের বীর।’খারকিভ ছেড়ে গেলেও ইউক্রেনের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ সেভেরদোনেৎস্ক শহর দখলে নিতে মরিয়া রুশ বাহিনী। শহরটির নিয়ন্ত্রণ নিতে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে তারা। চলমান যুদ্ধে একদিনে ইউক্রেনের ৩শ’র বেশি সেনা সদস্যকে হত্যার দাবি করেছে মস্কো। 

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশোঙ্কভ বলেন, ইউক্রেনীয় সেনাদের হত্যার পাশাপাশি দেশটির সশস্ত্র বাহিনীর প্রায় ৫০ ইউনিট সামরিক ও বিশেষ সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। এদিকে রুশ অগ্রযাত্রা ঠেকাতে ইউক্রেনে আরও অস্ত্র সহায়তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী জানান, ডেনমার্ক থেকে জাহাজবিধ্বংসী ‘হারপুন’ ক্ষেপণাস্ত্র এবং যুক্তরাষ্ট্র থেকে ‘হোইতজার’ কামানের চালান আসতে শুরু করেছে।

কিউএনবি/আয়শা/৩০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit