বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় সোমবার দুপুরে অনুমোদনহীন আরো ছয়টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছেন স্বাস্থ্য বিভাগ। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় একই ধরণের তিনটি প্রতিষ্ঠানকে সাতদিনের সময় বেধে দেওয়া হয়েছে। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
সিলগালা করা প্রতিষ্ঠানগুলো হলো, পৌর এলাকার কুমারশীল মোড়ের সোনার বাংলা ডায়াগনিস্টক সেন্টার, তাবা ডায়াগনস্টিক সেন্টার, মেড্ডা এলাকার হযরত শাহপরান হাসপাতাল, কাউতলীর জেনারেল হাসপাতাল, মেড্ডার দি মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার, মৌলভীপাড়ার সানল্যাব ডায়াগনস্টিক সেন্টার। কাগজপত্র নবায়নের জন্য সময় বেঁধে দেওয়া হয় হালদারপাড়ার শমরিতা হাসপাতাল, নাইটিংগেল হাসপাতাল ও গ্রীণল্যাব ডায়াগনস্টিক সেন্টারকে।
এর আগের গত দুইদিনে আরো আটটি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এর মধ্যে রয়েছে সদর উপজেলার দু’টি, সরাইলের তিনটি, নবীনগরের দু’টি ও আখাউড়ার একটি প্রতিষ্ঠান। আখাউড়ার প্রতিষ্ঠানটি একটি বেসরকারি চক্ষু হাসপাতাল।
কিউএনবি/আয়শা/৩০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৩৫