সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী ৩৬ হাজার ফুট ওপরে আচমকা কমতে থাকে তেল, ইঞ্জিন বন্ধ করে ফিরল বিমান

আফগানিস্তানের প্রত্যন্ত এলাকায় জৈশ-লস্করের ক্যাম্প

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মে, ২০২২
  • ১১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে বহুদিন ধরে কাজ করছে জাতিসংঘের তালেবান মনিটারিং কমিটি। তারা তালেবানের কর্মকাণ্ডের দিকে নজর রাখে এবং সময় সময় রিপোর্ট প্রকাশ করে। তাদের সাম্প্রতিক রিপোর্টে উঠে এসেছে দেশটির বিভিন্ন সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ডের স্পষ্ট তথ্য। সেখানে বলা হয়েছে, আফগানিস্তানের আটটি জায়গায় জৈশের সন্ত্রাসী ক্যাম্প ছিল। তার মধ্যে তিনটি এখনো সক্রিয়। নানগরহার অঞ্চলে ক্যাম্পগুলি চলছে বলে রিপোর্টে জানানো হয়েছে। শুধু তা-ই নয়, কুনার এবং নানগরহারে লস্করের তিনটি জঙ্গি প্রশিক্ষণ ক্যাম্প চলছে বলেও ওই রিপোর্টে দাবি করা হয়েছে।

এ বিষয়ে দোহায় তালেবানের কূটনৈতিক অফিসের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়েছে, আফগানিস্তানের মাটি কোনো জঙ্গি গোষ্ঠীকে ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। আফগানিস্তানে বসে প্রতিবেশী রাষ্ট্রগুলির ওপর আঘাত হানা যাবে না বলেও তারা স্পষ্ট জানিয়েছে। কিন্তু বাস্তব চিত্র অন্যরকম বলেই দাবি জাতিসংঘের।

জাতিসংঘের মনিটারিং টিমের রিপোর্টে বলা হয়েছে, গত জানুয়ারি মাসে নানগরহরে একটি লস্কর ক্যাম্পে গিয়েছিল একটি তালেবান প্রশাসনের বড় দল। লস্কর কম্যান্ডার মৌলভী আসাদুল্লাহের সঙ্গে তালেবান ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রী নূর জালিলের বৈঠক হয়েছিল গত বছর অক্টোবর মাসে। ভারত সরকার কিছুদিন আগেই দাবি করেছিল, তালেবান ক্ষমতায় আসার পর কাশ্মীরে জৈশ এবং লস্করের আনাগোনা বেড়েছে। তালেবানের কর্মকাণ্ড নিয়ে এবার দিয়ে ১৩ বার রিপোর্ট দিয়েছে জাতিসংঘের মনিটারিং টিম। তবে আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখল করার পর এটি তাদের প্রথম রিপোর্ট।

আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর ভারত জানিয়েছিল, এর ফলে জঙ্গিবাদ বাড়ার আশঙ্কা তৈরি হবে। এ নিয়ে বিশ্বমঞ্চে একাধিকবার সরব হয়েছে ভারত। এর আগেও তালেবান যখন আফগানিস্তানে ক্ষমতায় এসেছে, কাশ্মীরে জঙ্গিবাদ বেড়েছে বলে বিশেষজ্ঞরা মত দিয়েছে। এবারও সেই একই প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে। কাশ্মীর বিশেষজ্ঞ এবং ডয়চে ভেলের সাংবাদিক সালাউদ্দিন জৈন বলেছেন, ‘গতবার তালেবান ক্ষমতা দখলের পর কাশ্মীরে আফগান যোদ্ধাদের রীতিমতো কুচকাওয়াজ করতে দেখা গেছিল। এবার এখনো পর্যন্ত তেমন কিছু দেখা না গেলেও লস্কর এবং জৈশের মতো সংগঠনগুলি যে আরো সক্রিয় হয়েছে, তা বোঝা যাচ্ছে। জাতিসংঘের রিপোর্টে এখন স্পষ্ট যে, আফগানিস্তানে তাদের ট্রেনিং ক্যাম্প থেকে বহু সদস্য কাশ্মীরে ঢুকে পড়েছে।’

কিউএনবি/আয়শা/৩০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit