শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

ইউক্রেন থেকে চুরি করা শস্য নিয়ে সিরিয়া বন্দরে রুশ জাহাজ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মে, ২০২২
  • ১১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে শস্য চুরির অভিযোগ এনেছিল ইউক্রেন। মস্কো সেই অভিযোগ অস্বীকার করলেও স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, ইউক্রেন থেকে চুরি যাওয়া শস্য সিরিয়ার লাতাকিয়া বন্দরে নিয়ে গেছে রুশ জাহাজ।

সোমবার (৩০ মে) আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে এমটাই জানা যায়। 

খবরে বলা হয়েছে, গত চার সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় ধাপের জাহাজ। কলোরাডোভিত্তিক মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাক্সারের সরবরাহ করা এসব ছবিতে গত (২৭ মে) সিরিয়ার লাতাকিয়া বন্দরে বিশাল জাহাজ মেট্রোস পোজিনিজকে দেখা গেছে। 

এই জাহাজটিকে শেষবার গত ১৯ মে সেভাস্তোপলে দেখা যায়। এরপর তুর্কি উপকূল বরাবর বসফরাস প্রণালী ও দক্ষিণে ট্রানজিট করা হয়। ধারণা করা হচ্ছে, বিশাল জাহাজটি প্রায় ৩০ হাজার টন খাদ্যশস্য বহনের সক্ষমতা রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন আগের প্রতিবেদনে জানিয়েছিল, ট্রাকের বহরকে দক্ষিণ ইউক্রেনের খামার এবং সাইলো থেকে ক্রিমিয়ায় শস্য নিয়ে যেতে দেখা যায়। আর ইউক্রেনীয় কর্তৃপক্ষ চলতি মাসের শুরুর দিকে অভিযোগ করে, রুশ বাহিনী ইউক্রেনের অধিকৃত এলাকা থেকে ৪ লাখেরও বেশি টন শস্য লুট করেছে।

কিউএনবি/অনিমা/৩০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit