নির্বাচনে ৬টি পদে মোট ২১জন প্রার্থী প্রতিদ্বন্বিতা করছে। তালিকা ভুক্ত মোট ৪৭৩টি ভোটারের মধ্যে ৪৬৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তার মধ্যে সভাপতি প্রার্থী পদে ২৬৮ ভোট পেয়ে মোঃ আলী জাহের মিয়া সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ২৫২ ভোট পেয়ে মোঃ নবি মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন…..(ভক্সপপ)। এছাড়াও সহ-সভাপতি পদে মোঃ.আয়ুব খান, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ সামসুল আলম, কোষাধ্যক্ষ পদে মোঃ মোস্তফা কামাল আদর, সদস্য পদে মোঃ সাইফুল ইসলাম, মোঃ দেলোয়ার হোসেন রুবেল, মোঃ জজু মিয়া, মোঃ মুখলেছুর রহমান জয়লাভ করেন। নির্বাচিত এই কমিটি আগামী ৩বছর মেয়াদে বাজার পরিচালনা করবে। নব-নির্বাচিত গোপীনাথপুর বাজার পরিচালনা কমিটি বাজারটিকে সুন্দর ও সুশৃঙ্খল ভাবে পরিচালিত করবে এমনটাই প্রত্যাশা সাধারণ জনগণের।