শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

মনিরামপুরে ৪ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ, জরিমানা আদায়

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৩৩৪ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে রোববার ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অবৈধ দুইটি ডায়াগষ্টিক সেন্টার ও দুইটি ক্লিনিক বন্ধ করে দিয়েছে। বন্ধ করা প্রতিষ্ঠানসমুহ হলো রাজগঞ্জ বাজারের মডার্ন হাসপাতাল, রাজগঞ্জ ডায়াগনস্টিক সেন্টার, পারবাজারের কপোতাক্ষ সার্জিকাল ক্লিনিক ও কপোতাক্ষ ডায়াগনস্টিক সেন্টার। এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় ১২ হাজার টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.অনুপ কুমার বসু, থানার এসআই ইব্রাহিম হোসেন প্রমুখ।

ডা. অনুপ কুমার বসু জানান, মনিরামপুর উপজেলায় ২২টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এর মধ্যে মনিরামপুর বাজারে ১০টি এবং অন্যান্য অঞ্চলে ১২ টি অবস্থিত। এরমধ্যে অভিযান চালিয়ে রাজগঞ্জ মর্ডাণ হাসপাতাল, রাজগঞ্জ ডায়াগনস্টিক সেন্টার, পারবাজার কপোতাক্ষ সার্জিক্যাল ক্লিনিক, কপোতাক্ষ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে। একইসাথে রাজগঞ্জ বাজারের তফি ক্লিনিককে সতর্ক করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৯.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit