রবিবার, ২৪ মে ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
নতুন কোনো আগ্রাসনের জবাব হবে ভয়াবহ: আইআরজিসি প্রধান রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ‘অবৈধ’ বাংলাদেশিদের জন্য পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ ঈদুল আজহার নামাজ যেখানে পড়বেন প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতারা ঈদকে ঘিরে বাগেরহাটে চুইঝালের চাহিদা আকাশচুম্বি, বেড়েছে দাম রামিসা হত্যা : সোহেল ও স্বপ্নার বিচার শুরু ১ জুন বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ যুদ্ধ বন্ধ ও হরমুজ খুলতে রাজি ইরান: নিউইয়র্ক টাইমস

মনিরামপুরে দূর্নীতির অভিযোগে পিআইও অফিসে দুদকের অভিযান

মনিরুল ইসলাম মনি ;শার্শা (যশোর) সংবাদদাতা
  • Update Time : রবিবার, ২৯ মে, ২০২২
  • ২৪০ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে টিআর-কাবিটা প্রকল্পে সিমাহীন অনিয়ম আর দূর্নীতির অভিযোগে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও)র কার্যালয়ে গতকাল রোববার দুদকের(দূর্নীতি দমন কমিশন) একটি টিম অভিযান চালিয়েছে। দুদকের জিজ্ঞাসাবাদের সময় পিআইও আবু আব্দুল্লাহ বায়েজিদ কিংকর্তৃব্যবিমুঢ় হয়ে পড়েন।পরে তাকে সাথে নিয়ে দুদকের দুই সদস্যের টিম দুই শতাধীক প্রকল্পের মধ্যে শুধুমাত্র কাবিটার একটি প্রকল্প পরিদর্শন করেন।

জানাযায়, ২০২০-২০২১ অর্থবছরে মনিরামপুর উপজেলায় বিভিন্ন গ্রামীন অবকাঠামো উন্নয়নকল্পে সরকার টিআর-কাবিটা প্রকল্প বাস্তবায়নের জন্য কয়েককোটি টাকা বরাদ্দ করেন। কিন্তু অভিযোগ ওঠে সিমাহীন অনিয়ম ও দূর্নীতির মধ্য দিয়ে তড়িঘড়ি করে নামকাওয়াস্তে উন্নয়ন দেখিয়ে সমুদয় অর্থ উত্তোলনপূর্বক আত্মসাত করা হয়। আর এসব অনিয়ম ও দূর্নীতির মহানায়ক হিসেবে পিআইও আবু আব্দুল্লাহ বায়েজিদের নাম এলাকায় প্রচার হয়। ফলে বিষয়টি নিয়ে গণমাধ্যমে অনুসন্ধানীমূলক প্রতিবেদন প্রকাশ করতে প্রকল্পসমুহ সম্পর্কে পৃথকভাবে তিনজন সাংবাদিক দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি আনোয়ার হোসেন, দৈনিক সমকালের প্রতিনিধি এসএম মজনুর রহমান ও দৈনিক স্পন্দনের প্রতিনিধি নূরুল হক গতবছর সেপ্টেম্বর মাসে তথ্য অধিকার আইনে তথ্য প্রাপ্তির জন্য আবেদন করেন।

কিন্ত পিআই আবু আব্দুল্লাহ বায়েজিদ তথ্য দিতে অপারগতা প্রকাশ করে আনোয়ার হোসেন এবং এসএম মজনুর রহমানকে ১২ অক্টোবর চিঠি দেন। কিন্তু নূরুল হককে কোন চিঠি দেননি। পরবর্তিতে তিন সাংবাদিকের পক্ষ থেকে এসএম মজনুর রহমান একই তথ্য প্রাপ্তির জন্য পুনরায় আবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকের কাছে। ফলে তারা তথ্য প্রদান করতে নির্দেশনা দিলেও পিআইও আবু আব্দুল্লাহ বায়েজিদ কোন তথ্য সরবরাহ করেননি। সর্বশেষ এ ব্যাপারে অভিযোগ করা হয় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচলক ও দূর্নীতি দমন কমিশনের মহাপরিচালক(এনফোর্সমেন্ট) বরাবর।

ফলে দুদক অভিযোগের বিষয়টি আমলে নিয়ে তদন্ত করতে মাঠে নামেন। তারই ধারাবাহিকতার অংশ হিসেবে যশোর দুদকের সহকারি পরিচালক(এডি) মোশারেফ হোসেনের নেতৃত্বে দুই সদস্যের একটি টিম রোববার বেলা ১২ টার দিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) এসএম আবু আব্দুল্লাহ বায়েজিদের কার্যালয়ে আসেন। অফিসের একটি সূত্র জানায়, এ সময় দুদকের জিজ্ঞাসাবাদে পিআইও কিংকর্তৃব্যবিমুঢ় হয়ে পড়েন। পরবর্তিতে দুদকের সদস্যরা পিআইওকে সাথে নিয়ে দুই শতাধীক প্রকল্পের মধ্যে শুধুমাত্র মশ্বিমনগরের হাজরাকাটি এলাকায় কাবিটার একটি কালভার্ট পরিদর্শন করেন। তবে অভিযোগ রয়েছে এ সময় তারা আবেদনকারীকে ডাকেনি।

এ ব্যাপারে জানার জন্য পিআইও আবু আব্দুল্লাহ বায়েজিদের মোবাইলফোনে একাধিকবার কল করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়। তবে যশোর দুদকের সহকারি পরিচালক মোশারেফ হোসেন অভিযানের সত্যতা স্বীকার করে জানান, সময় স্বল্পতার কারনে শুধুমাত্র একটি প্রকল্প পরির্দশন করা হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, এ ব্যাপারে দুদকের ওয়েবসাইটে বিস্তারিত প্রকাশ করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৯.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit