শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

এবার জেলেনস্কির নিজ শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মে, ২০২২
  • ১৪৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহতে অবস্থিত ইউক্রেনের সেনাবাহিনীর একটি বড় অস্ত্রাগার ধ্বংস করেছে রুশ বাহিনী।

রোববার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও দাবি করে বলেছে যে, রাশিয়ান বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা ডিনিপ্রোতে একটি ইউক্রেনীয় এসইউ-২৫ যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করেছে।

যদিও রাশিয়ার এই দাবির প্রেক্ষিতে ইউক্রেনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো বিবৃতি পাওয়া যায়নি।

এদিকে, যুদ্ধ চলছে। বিশেষ করে ইউক্রেনের পূর্ব ডনবাস অঞ্চলে।

রাশিয়ান বাহিনী সেভেরোদোনেটস্ক শহরের চারপাশে বেশ কয়েকটি আক্রমণ শুরু করেছে, যা ক্রমবর্ধমানভাবে শহরটিকে ঘিরে ফেলছে।

সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, এই যুদ্ধে প্রাথমিক বিজয় ঘোষণা করা ছাড়া শহরটি দখল করে অর্থনৈতিক বা সামরিকভাবে রাশিয়ার লাভবান হওয়ার খুব বেশি কিছু নেই। কারণ এটি লুহানস্ক অঞ্চলে রাশিয়ার নিয়ন্ত্রণের বাইরে থাকা শেষ প্রধান শহর হিসাবেই রয়ে গেছে।

তবে ডনবাস অঞ্চলের পতন হলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের আরও বেশকিছু অঞ্চল দখলে নেয়ার চেষ্টা চালিয়ে যাবেন কিনা, তাও স্পষ্ট নয়। সূত্র- বিবিসি।

কিউএনবি/অনিমা/২৯.০৫.২০২২/বিকাল ৫:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit