মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারের আর্থিক ব্যবস্থাপনা-কাঠামো সম্পর্কে জানা সবারই প্রয়োজন: স্পিকার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মে, ২০২২
  • ১৪৭ Time View

ডেস্ক নিউজ : সরকারের আর্থিক ব্যবস্থাপনা ও কাঠামো সম্পর্কে জানা এবং পরিকল্পনা প্রণয়নে সকলেরই জ্ঞান আহরণ প্রয়োজন রয়েছে বলে মনে করেন স্পিকার। রোববার (২৯ মে) সংসদ সচিবালয়ের বাজেট এনালাইসিস অ্যান্ড মনিটরিং ইউনিটের (বামু) উদ্যোগে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিত  সংসদ সদস্যদের জন্য ব্রিফিং সেশন’ অনুষ্ঠানে স্পিকার এসব কথা বলেন। তিনি বলেন,  এ কর্মকাণ্ডে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। ফলশ্রুতিতে সংসদ সদস্যরা সহজে তাদের বাজেট বক্তৃতা তৈরি ও বাজেট সংক্রান্ত বিষয়ে ভূমিকা রাখতে পারেন।

স্পিকার বলেন, সরকারের আর্থিক ব্যবস্থাপনা ও কাঠামো সম্পর্কে জানা এবং পরিকল্পনা প্রণয়নে সকলেরই জ্ঞান আহরণ প্রয়োজন রয়েছে। সরকারি হিসাব, অনুমিত হিসাব ও অন্যান্য সংসদীয় স্থায়ী কমিটি বাজেট সংক্রান্ত বিষয়ে কাজ করতে পারে। প্রয়োজনে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে প্রি-বাজেট আলোচনা করা যেতে পারে।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালামের সভাপতিত্বে ও যুগ্মসচিব এম এ কামাল বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আবুল কালাম আজাদ এমপি, আ ফ ম রুহুল হক এমপি, উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি, রওশন আরা মান্নান এমপি, আহসানুল ইসলাম টিটু এমপি, মেরিনা জাহান এমপি, খালেদা খানম এমপি, শিরীন আহমেদ এমপি, নার্গিস রহমান এমপি, রুবিনা আক্তার এমপি, মোস্তাফিজুর রহমান এমপি, হারুন অর রশীদ এমপি  আলোচনা সেশনে অংশগ্রহণ করেন।

সিনিয়র বিওটি নন-কি এক্সপার্ট ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন। সেন্টার পলিসি ডায়ালগের এক্সিকিউটিভ ডিরেক্টর ড. ফাহমিদা খাতুন অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র বাসস। 

 

 

কিউএনবি/আয়শা/২৯.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৭

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit