মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত বেড়ে ১০

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মে, ২০২২
  • ১৮৯ Time View

ডেস্কনিউজঃ বরিশালের উজিরপুরে বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন।

রোববার (২৯ মে) ভোর সাড়ে ৫টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইলের শানুহার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানিয়েছেন, যমুনা লাইন পরিবহনের বাসটি ঢাকা থেকে যাত্রী নিয়ে ভান্ডারিয়ার উদ্দেশে যা‌চ্ছিল। পথে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলেই সাতজন, হাসপাতালে নেওয়ার পথে একজন এবং হাসপাতালে দুইজন মারা গেছেন। নিহতদের মধ্যে শিশু ও নারী রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়িটি কেটে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠাচ্ছে। তবে তাৎক্ষণিক তাদের কারও নাম-পরিচয় জানা যায়নি।

বরিশাল ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মো. জাহাঙ্গীর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের গৌরনদী ও উজিরপুরের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গাছটি বাসের মধ্যে ঢুকে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা বাস কেটে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠাচ্ছে।

উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রণব রায় শুভ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ছাড়া এখানে আসা ১২ জনের চিকিৎসা চলছে।

কিউএনবি/ বিপুল/ ২৯.০৫.২০২২ খ্রিস্টাব্দ / বিকাল ৪.৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit