শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

পূর্ব জেরুজালেমে ইসরায়েলিদের পতাকা মিছিলের প্রস্তুতিতে উত্তেজনা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মে, ২০২২
  • ১৩৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হাজারো ইসরায়েলি ইহুদি তরুণ আজ রবিবার জেরুজালেমের পুরনো অংশের মুসলিম এলাকা দিয়ে ‘পতাকা মিছিল’ নামে বার্ষিক শোভাযাত্রার জন্য সমবেত হচ্ছে। কিছুসংখ্যক ফিলিস্তিনি প্রতিবাদ জানাতে মিছিল শুরুর স্থানে অবস্থান নিয়েছে। ফিলিস্তিনিরা আগেই সতর্ক করে দিয়ে বলেছিল, মুসলিম এলাকার ওপর দিয়ে পরিকল্পিত এ মিছিল থেকে সহিংসতার সূত্রপাত হতে পারে। স্থানীয় সময় রবিবার সকালে ওল্ড সিটি এলাকায় একটি বিরোধপূর্ণ পবিত্র এলাকায় বিক্ষিপ্ত গোলযোগ হয়েছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ বলেছে, বিক্ষুব্ধ ফিলিস্তিনিরা পুলিশ ও ইহুদিদের জড়ো হওয়া একটি গেটের দিকে পাথর ও আতশবাজি ছুঁড়লে এ পরিস্থিতি হয়। ইহুদি তরুণরা মিছিল নিয়ে এগোবার জন্য সেখানে সমবেত হচ্ছিল। ভিডিওতে দেখা যায়, পুলিশ ছত্রভঙ্গ করায় ব্যবহৃত স্টান গ্রেনেড ছুঁড়ছে। এদিকে পবিত্র আল আকসা চত্বরে মুখোশ পরা ফিলিস্তিনিরা অবস্থান নিয়েছে বলে খবর পাওয়া গেছে। ইসরায়েল ও অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে গত কয়েক মাস ধরে ঘটা উত্তেজনার প্রেক্ষাপটে ইহুদিদের বার্ষিক এ কর্মসূচি এলো।

পতাকা মিছিল ইসরায়েলের ‘জেরুজালেম দিবসে’ অনুষ্ঠিত হয়। এদিন ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধে পূর্ব জেরুজালেম দখলের ঘটনা উদযাপন করে ইসরায়েলিরা। ইসরায়েল পুরো জেরুজালেমকে তার রাজধানী হিসাবে বিবেচনা করে, যা বিশ্বের বেশিরভাগ দেশ এবং ফিলিস্তিনিরা প্রত্যাখ্যান করেছে। ইসরায়েল-ফিলিস্তিন বিরোধের অন্যতম মূল বিষয় জেরুজালেম শহরের মর্যাদা। ফিলিস্তিনিরা ইসরায়েল-অধিকৃত পূর্ব জেরুজালেমকে তাদের প্রত্যাশিত ভবিষ্যত রাষ্ট্রের রাজধানী হিসেবে চায়। তবে ইসরায়েল বলে আসছে, শহরটি কখনোই বিভক্ত করা হবে না।

গত বছর গাজায় ইসরায়েল এবং কট্টরপন্থী ফিলিস্তিনিদের মধ্যে ধ্বংসাত্মক ১১ দিনের লড়াই এই জেরুজালেম দিবসেই শুরু হয়েছিল। ফিলিস্তিনি নিয়ন্ত্রিত গাজা এলাকার শাসকদল হামাস জেরুজালেম শহরের দিকে রকেট ছুঁড়েছিল। ওল্ড সিটি নামে পরিচিত শহরের পুরনো অঞ্চলের একটি পবিত্র স্থানে ইসরায়েলি পুলিশ এবং ফিলিস্তিনিদের সংঘর্ষের পরে ওই ঘটনা ঘটে। গত সপ্তাহে ইসরায়েলের জননিরাপত্তা মন্ত্রী বলেন, ইসরায়েলি মিছিলকারীদের দামেস্ক গেট দিয়ে ওল্ড সিটিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। এ পথেই শহরের মুসলিম অধ্যুষিত এলাকায় যাওয়া হয়। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের নিন্দা করেছে। গত বছর অস্থিতিশীল পরিস্থিতির কারণে মিছিলকারীদের ওই পথ ব্যবহার করতে দেওয়া হয়নি।

ইসরায়েল সরকার দামেস্ক গেটের মধ্য দিয়ে মিছিল যাওয়ার অনুমোদন দেওয়ার পরে হামাস এবং গাজা-ভিত্তিক অপেক্ষাকৃত ছোট সংগঠন ইসলামিক জিহাদ সতর্ক করে দিয়ে বলেছে, ‘জেরুজালেম এবং পবিত্র স্থানগুলো একটি লাল রেখা। আমাদের জনগণ এবং পবিত্র স্থানগুলোকে ইহুদিবাদীদের হাত থেকে রক্ষা করার জন্য সম্ভাব্য সব পন্থা ব্যবহার করা হবে। ’ 
সূত্র: বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/২৯.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit