শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র নিষিদ্ধের আহ্বান কমলা হ্যারিসের

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মে, ২০২২
  • ১২৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি একাধিক প্রাণঘাতী বন্দুক হামলার ঘটনার পর যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করার দাবি তুলেছেন অনেকে। সেই দলে যোগ দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও। বন্দুক হামলায় নিহতের শেষকৃত্যে অংশ নিয়ে আগ্নেয়াস্ত্র নিষিদ্ধের আহ্বান জানান তিনি। খবর বিবিসির।

নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহরে ১৪ মে একটি সুপারমার্কেটে ১৮ বছর বয়সি এক বন্দুকধারীর গুলিতে ১০ জন নিহত হন। নিহত ব্যক্তিদের একজন ৮৬ বছর বয়সি রুথ হুইটফিল্ড। শনিবার তার শেষকৃত্যে অংশ নেন কমলা হ্যারিস। সেখান থেকেই আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করার দাবি জানান তিনি। বাফেলোর ওই হামলার ১০ দিনের মাথায় টেক্সাস অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে ১৮ বছরের একজন বন্দুকধারীর নির্বিচার গুলিতে ১৯ শিশুশিক্ষার্থী ও তাদের দুই শিক্ষক প্রাণ হারান। কমলা হ্যারিস এসব ছাড়াও অন্য হামলার প্রসঙ্গ তুলে বলেন, এবার বন্দুক সহিংসতাকে ‘যথেষ্ট হয়েছে’ বলার সময় এসেছে।

শেষকৃত্যে অংশ নেওয়া শোকার্তদের উদ্দেশে কমলা হ্যারিস বলেন, ‘সবাইকে এ ব্যাপারে একমত হয়ে অবস্থান নিতে হবে, আমাদের দেশে এসব আর ঘটতে দেওয়া যাবে না। এটি নিয়ে কিছু করার সাহস থাকা উচিত আমাদের। এ জন্য স্পষ্ট দুটি সমাধান হচ্ছে— বন্দুকধারীর অতীত খুঁজে দেখা এবং আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করা।’

 

 

কিউএনবি/আয়শা/২৯.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit