শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

কঙ্গোয় ২৭ বেসামরিক লোককে হত্যা করেছে বিদ্রোহীরা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মে, ২০২২
  • ১৪৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর পূর্বাঞ্চলে একটি কুখ্যাত বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা শনিবার (২৮ মে) অন্তত ২৭ বেসামরিক লোককে হত্যা করেছে। দেশটির সেনাবাহিনী ও রেডক্রস এ কথা গণমাধ্যমকে জানায়।

সরেজমিনে দক্ষ টিমের মাধ্যমে আঞ্চলিক সহিংসতা পর্যবেক্ষণ সংস্থা কিভু সিকিউরিটি ট্যাকার (কেএসটি) টুইটারে এক পোস্টে জানায়, হামলায় ২৭ জন বেসামরিক লোক নিহত হয়েছেন।

সেনাবাহিনীর মুখপাত্র অ্যান্থনি মুয়ালুশায়ি বলেছেন, “আমরা ভোরবেলা বেউ মানিয়ামা গ্রামে গুলির শব্দ শুনেছি। যখন আমরা সেখানে পৌঁছেছি, তখন অনেক দেরি হয়ে যায়। এর মধ্যেই শত্রুপক্ষ এডিএফ আমাদের পক্ষের এক বেশ কয়েকজন বেসামরিক লোককে ছুরি দিয়ে হত্যা করেছে।”

তথাকথিত ইসলামিক স্টেট’র স্থানীয় সহযোগী বিদ্রোহী অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) এর বিরুদ্ধে সে দেশের পূর্বাঞ্চলে হাজার হাজার বেসামরিক লোক হত্যার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে সামরিক মুখপাত্র বলেন, শনিবার ভোরে হামলার পর উত্তর কিভু প্রদেশের বেনি অঞ্চলে সৈন্যরা আক্রমণকারীদের তাড়া করে। সেই সময় ৭ জনের মৃত্যু ঘটে ও ১ জনকে আটক করা হয়।

এর আগে শনিবার দিনের শুরুর দিকে স্থানীয় রেডক্রস প্রধান ফিলিপ বোনানে মৃতের সংখ্যা ২৪ জন বলে জানান, তিনি লাশ স্থানান্তরের তদারকি কাজে নিয়োজিত ছিলেন।

সূত্রঃ বাসস

কিউএনবি/অনিমা/২৯.০৫.২০২২/বিকাল ৩:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit