শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

৮০ মিনিট ফোনে পুতিনের সঙ্গে যে কথা হলো ফ্রান্স ও জার্মানির সরকার প্রধানের

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মে, ২০২২
  • ১৩১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আলোচনার মাধ্যমে ইউক্রেন যুদ্ধ থামানোর চেষ্টা করছে ফ্রান্স ও জার্মানি। দু্ই দেশের শীর্ষ নেতারা শনিবার সকালে টেলিফোনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এ বিষয়ে ৮০ মিনিট কথা বলেছেন।

আলোচনায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস ‘এখনই যুদ্ধবিরতি এবং রাশিয়ার সেনাদের প্রত্যাহার করে নেওয়ার ওপর জোর দিয়েছেন। খবর বিবিসির।

দুই ইইউ নেতা পুতিনকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ‘সরাসরি গুরুতর আলোচনার মাধ্যমে কূটনৈতিক উপায়ে যুদ্ধ থামানোর একটি পথ খুঁজে বের করার’ অনুরোধও করেছেন।

তবে ফ্রান্স বা জার্মানি যতই কূটনৈতিক পথে যুদ্ধ অবসানের পথ খোঁজার কথা বলুক, ইউক্রেন বা রাশিয়া এ বিষয়ে বিন্দুমাত্র ছাড় দিচ্ছে না।

বরং আলোচনায় পুতিন দুই নেতাকে সতর্ক করে দিয়ে বলেন, ইউক্রেনকে অস্ত্রের জোগান দেওয়ার পরিণতি ‘বিপজ্জনক’ হবে।

এদিকে ইউক্রেনকে খাদ্যশস্য রপ্তানির ‘সুযোগ’ দিতে রাশিয়া প্রস্তুত আছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ফ্রান্স ও জার্মানির নেতৃবৃন্দকে তার এ ইচ্ছার কথা জানিয়েছেন পুতিন। তবে একই সঙ্গে একটি শর্তও জুড়ে দিয়েছেন তিনি।

আর ওই শর্তটি হলো— আগে পশ্চিমাদের রাশিয়ার ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

পুতিন শনিবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও জার্মান চ্যান্সেলর ওলাফ স্কলজের সঙ্গে ফোনালাপে এসব কথা বলেন।

এ সময় তিনি তাদের বলেন, রাশিয়া কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনকে খাদ্যশস্য রপ্তানির সুযোগ দিতে প্রস্তুত আছে। কিন্তু তার আগে রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।
 
এতে বিশ্বের সব দেশই উপকৃত হবে বলে উল্লেখ করে পুতিন বলেন, রাশিয়ার সার ও কৃষিপণ্য বিশ্ববাসীর খাদ্য সংকট দূর করবে।

উল্লেখ্য, রাশিয়া ও ইউক্রেন বিশ্বের ৩০ শতাংশ গমের চাহিদা পূরণ করে আসছে। কিন্তু দেশ দুটি বর্তমানে সংঘাতে জড়িয়ে পড়ায় গোটা বিশ্বে দেখ্যা দিয়েছে খাদ্যপণ্য বিশেষ করে আটা-ময়দার সংকট।

কিউএনবি/অনিমা/২৯.০৫.২০২২/বিকাল ৩:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit