রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ

ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে

আব্দুল্লাহ আল মামুন,মাদারীপুর প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৮ মে, ২০২২
  • ২৩৭ Time View

আব্দুল্লাহ আল মামুন,মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার উপজেলার চামচরী গ্রামের প্রতিপক্ষ পুলিশের এস.আই মিজানের পরিবারের বিরুদ্ধে। জানা গেছে, উপজেলার স্থানীয় স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মোঃ সাইফুর রহমান রনি এর নিজ বাগানের বিভিন্ন ধরনের ফলজ গাছ কেটে নষ্ট করেছেন এসআই মিজানের পরিবার। তবে নেতা রনি, পূর্ব পুরুষ থেকে লামচরী মৌজার জমিটি দীর্ঘদিন ভোগ দখল করে আসছেন বলে তিনি দাবি করে বলেন, রেকর্ড সংক্রান্ত একটি মামলা হলে তাতেও আমাদের পক্ষে রায় আসছে। সম্প্রতি ওই জমি পুনরায় মিজানের পরিবার দাবি করে হুমকি ধামকি দিচ্ছিল তারা।

এ নিয়ে একাধিক গ্রাম্য সালিশেও রায় পেয়েছি আমরা। ফলে প্রতিহিংসা পরায়ন হয়ে গত বৃহস্পতিবার সকাল ১২.৩০ মিনিটে এসআই মিজান মুঠো ফোনে তার স্ত্রী রুবিকে গাছ কেটে ফেলার নির্দেশ দিলে রুবি তার বোনকে নিয়ে গাছগুলো কেটে ফেলে। তিনি ফল ধরা গাছের ক্ষতিপূরণ ও হামলার তদন্ত করে বিচার দাবি করেন। এ ব্যাপারে এসআই মিজানের স্ত্রী রুবি বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের ব্যাপারে আনা অনেক অভিযোগক মিথ্যা ও বানোয়াট। তাছাড়া রনির পরিবার বাড়াবাড়ি করার কারনে ফলজ গাছ কেটে দখল নিয়েছি মাত্র। এ ছাড়া বড় কোন গাছ কাটা হয়নি এবং জমিটি আমাদেরই। এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, আমরা অভিযোগ পেলে ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

 

কিউএনবি/আয়শা/২৮.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit