রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

ডোমারে জানো প্রকল্পের সহায়তায় বিদ্যালয়ের ছাত্রীদের কারাতে প্রশিক্ষণের উদ্বোধন

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৮ মে, ২০২২
  • ১৫৫ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলা জানো প্রকল্পের আওতাধীন বিদ্যালয়ের নির্বাচিত ছাত্রীদের আত্মরক্ষার কৌশল বিষয়ক কারাতে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার বোড়াগাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষনা করেন। এসময় জানো প্রকল্পের প্লান ইন্টারন্যাশনাল এর টেকনিক্যাল স্পেশালিষ্ট মর্জিনা মাসুদ, প্রকল্পের উপজেলা ম্যনেজার মোঃ শরিফ আহ্ম্মেদ শাহ্, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষকবৃন্দ ও প্রকল্পের ফিল্ড অফিসার হুমায়ুন কবির, স্কুল ভলান্টিয়ার মেরিনা ইয়াসমিন প্রমূখ উপস্থিত ছিলেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ প্রশিক্ষণটি শিক্ষার্থীদের আত্মরক্ষার পাশাপাশি তাদের মনোবল বাড়াবে আশা করছি । প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা সহপাঠীদের এ শিক্ষা প্রদান করবেন।উল্লেখ্য জানো প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে অষ্ট্রিয়ান ডেভেলপমেন্ট কর্পোরেশন এর সহায়তায় কেয়ার বাংলাদেশ ও প্লান ইন্টারন্যাশনাল এর কারিগরি সহায়তা বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ( ইএসডিও) উত্তরাঞ্চলের রংপুর ও নীলফামারী জেলার ৭ টি উপজেলায় শিশু,কিশোরী ও গর্ভবতী এবং প্রসূতি মায়ের পুষ্টির উন্নয়নে কাজ করে আসছে।

কিউএনবি/অনিমা/২৮.০৫.২০২২/বিকাল ৩:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit