মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
বাফটা’র মঞ্চে ইতিহাস গড়লো ‘বুং’ মাদারীপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ঢাকা দক্ষিণের মেয়র পদে লড়াইয়ের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের হাইকোর্টের ২ বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনার শীর্ষে আফরোজা খন্দকার নিপু সাহরিতে খাবারের তালিকায় যেসব রাখবেন পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফি কমানোর দাবিতে আন্দোলন বাংলাদেশিদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেন শিলিগুঁড়ির হোটেল মালিকরা ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের

এবার ইউক্রেনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ পুতিনের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ১২১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বার্তা সংস্থা এএফপি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন ইউক্রেনের বিরুদ্ধে দুই দেশের মধ্যকার আলোচনা প্রক্রিয়ায় ‘নাশকতা’ সৃষ্টির অভিযোগ তুলেছেন। অস্ট্রিয়ান চ্যান্সেলর কার্ল নেহামারের সঙ্গে ফোনে আলাপকালে পুতিন এই অভিযোগ করেন বলে  ক্রেমলিন শুক্রবার জানিয়েছে। 

পুতিন নেহামারকে আরও বলেন, রাশিয়া আজভ এবং কৃষ্ণ সাগরে জাহাজ চলাচলের জন্য ব্যবস্থা নিচ্ছে। ক্রেমলিন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। 

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, তিনি যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করার জন্য বারবার চেষ্টা করেছিলেন, কিন্তু রাশিয়া এখনও গুরুতর শান্তি আলোচনার জন্য প্রস্তুত বলে মনে হচ্ছে না।

জেলেনস্কি আরও বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি কথা বলাটা হয়ত অনেকেই পছন্দ করবে না। কিন্তু ইউক্রেনকে বাস্তবতার মুখোমুখি হতে হবে এবং যুদ্ধ বন্ধ করতে পুতিনের সঙ্গেই সরাসরি কথা বলতে হবে। 

এ ব্যাপারে ইন্দোনেশিয়ার একটি থিংক ট্যাংকের সঙ্গে জেলেনস্কি বলেন, রাশিয়ার নেতার সঙ্গে কথা বলতে হবে। আমি আপনাকে বলছি না যে আমাদের দেশের জনগণ তার (পুতিন) সঙ্গে কথা বলতে মুখিয়ে আছে। কিন্তু আমাদের বাস্তবতার মুখোমুখি হতে হবে যেখানে এখন আমরা আছি। 

তিনি আরও বলেন, আমরা এ বৈঠক থেকে কি চাই…আমরা আমাদের জীবনগুলো ফিরে পেতে চাই। আমরা পুনরায় আমাদের একটি সার্বভৌম দেশের জীবন ফিরে পেতে চাই আমাদের নিজেদের দেশে।

কিউএনবি/অনিমা/২৭.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১১:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit