রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

দ্রুত ব্যবস্থা নিলে নিয়ন্ত্রণ সম্ভব, মাঙ্কিপক্স নিয়ে ডব্লিউএইচও

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ১২৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নিলে আফ্রিকার বাইরের দেশগুলোতে মাঙ্কিপক্সের বিস্তার নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে জানিয়েছেন সিলভি ব্রায়ান্ড নামে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

গবেষকরা বলছেন, মাঙ্কিপক্স একটি ভাইরাসজনিত রোগ এবং এতে সাধারণত মৃদু অসুস্থতা দেখা দেয়। আফ্রিকার দেশগুলোতেই মূলত রোগের প্রকোপ বেশি।

কিন্তু আফ্রিকার বাইরে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে রোগটি ছড়িয়ে পড়তে থাকায় উদ্বেগ বেড়েছে। ভাইরাসটি আগে দেখা দেয়নি এমন ২শ’টির বেশি দেশে এখন পর্যন্ত মাঙ্কিপক্স রোগী শনাক্ত হয়েছে কিংবা সংক্রমণ ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ডব্লিউএইচও- এর বৈশ্বিক সংক্রামক রোগ মোকাবেলার প্রস্তুতি বিষয়ক কর্মসূচির পরিচালক সিলভি ব্রায়ান্ড সংস্থাটির বার্ষিক সভায় বলেন, “আমরা মনে করি, এখনই আমরা সঠিক পদক্ষেপ নিতে পারলে একে (মাঙ্কিপক্স) সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব।”

তিনি জোর দিয়ে বলেন, মাঙ্কিপক্সের বিস্তার ঠেকানোর জন্য এখনও যথেষ্ট সুযোগ আছে। 

সেইসঙ্গে সাধারণ মানুষকে এ নিয়ে উদ্বিগ্ন না হওয়ারও আহ্বান জানিয়েছেন ব্রায়ান্ড। কারণ হিসেবে তিনি বলেন, এই ভাইরাসের বিস্তার অন্যান্য ভাইরাস, যেমন- করোনাভাইরাসের চেয়ে এখনও ধীর গতির।

ডব্লিউএইচও-এর স্মলপক্স বিভাগের প্রধান রোসামুদ লুইস বলেন, কেস স্টাডি, কন্টাক্ট ট্রেসিং, বাড়িতে আইসোলেশনের মতো পদক্ষেপ নেয়াই হবে এখনকার মতো সবচেয়ে নিরাপত্তামূলক ব্যবস্থা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা বলছেন, বর্তমানে গণটিকাদানের কোনো প্রয়োজন নেই। তবে যেসব মানুষ আক্রান্তদের সংস্পর্শে এসেছে, তাদেরকে টিকার আওতায় আনার ব্যবস্থা করা প্রয়োজন। সূত্র- রয়টার্স।

কিউএনবি/অনিমা/২৭.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit