শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

‘সাংবাদিক শিরীনকে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয়েছে’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ১১৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের একটি তদন্ত রিপোর্টে বলা হচ্ছে যে আল-জাজিরার সাংবাদিক শিরীন আবু আকলাকে ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে ইসরায়েলের একজন সেনা সদস্য।

তদন্তের ফলাফল ঘোষণা করে ফিলিস্তিনের অ্যাটর্নি জেনারেল বলেন, “হত্যা করার উদ্দেশ্যে দখলদার বাহিনী গুলি করেছে।”

তবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এই রিপোর্ট প্রত্যাখ্যান করেছেন। এই রিপোর্টকে তিনি ‘পরিষ্কার মিথ্যা’ বলে বর্ণনা করেন।

পশ্চিম তীরের রামাল্লাহ শহরে এক সংবাদ সম্মেলনে ফিলিস্তিনের অ্যাটর্নি জেনারেল আকরাম আল-খতিব বলেছেন, যে বুলেট দ্বারা শিরীন আবু আকলাকে হত্যা করা হয়েছে সেটি ৫.৫৬ এমএম এবং এর চারপাশ স্টিলের আবরণ দিয়ে ঢাকা। সাধারণত ন্যাটো বাহিনী এ ধরণের বুলেট ব্যবহার করে।

ফিলিস্তিনের অ্যাটর্নি জেনারেল বলেন, তাদের তদন্তে প্রতিষ্ঠিত হয়েছে যে সাংবাদিক শিরীন আবু আকলা যখন পালিয়ে যাচ্ছিলেন তখন একজন ইসরায়েলি সেনা তাকে সরাসরি গুলি করে, যেটি তার কপালে লাগে।

অ্যাটর্নি জেনারেল বলেন, সাংবাদিক শিরীন আবু আকলা যে জায়গাটিতে গুলিবিদ্ধ হন, সেখানে কোন গোলাগুলি হয়নি কিংবা কোন পাথর ছোঁড়ার ঘটনা ঘটেনি। এই গুলি ইসরায়েলি বাহিনীর দিক থেকে এসেছে বলে তিনি উল্লেখ করেন।

ফিলিস্তিনি অ্যাটর্নি জেনারেল বলেন, আবু আকলা যে জায়গাটিতে গুলিবিদ্ধ হয়েছেন সেখানে একটি গাছেও গুলির চিহ্ন পাওয়া গেছে। গুলি যে উচ্চতায় আঘাত করেছে সেটি দেখে বোঝা যাচ্ছে আবু আকলার দেহের উপরের অংশে টার্গেট করেছিল বন্দুকধারী।

তবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এই রিপোর্ট খারিজ করে দিয়েছেন।

ইসরায়েলের সেনাবাহিনীও সাংবাদিক শিরীন আবু আকলা হত্যাকাণ্ডের তদন্ত করছে। তারা বলছে, ফিলিস্তিনি জঙ্গিরা হয়তো তাকে গুলি করেছে।

গত ১১ই মে ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীর এলাকায় ইসরায়েলি বাহিনীর একটি অভিযানে সংবাদ সংগ্রহের সময় ৫১ বছর বয়সী ফিলিস্তিনি-আমেরিকান সাংবাদিক শিরীন আবু আকলা গুলিতে নিহত হন।

এই ঘটনার পর ব্যাপক নিন্দার ঝড় ওঠে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ইসরায়েলি বাহিনী এই গুলি চালিয়েছে, যদিও ইসরায়েল সেটি অস্বীকার করছে।

ইসরায়েল বলছে, এই বুলেট কোথা থেকে এসেছে সে ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি। কারণ, যে গুলিতে শিরীন আবু আকলা নিহত হয়েছেন, সেটি পরীক্ষা করতে চাইলে ফিলিস্তিনিরা সেটি করতে দেয়নি কিংবা তারা যৌথ তদন্তেও রাজি হয়নি।

ইসরায়েল বলছে, তারা একজন সৈন্যের অস্ত্র চিহ্নিত করেছে যেখান থেকে হয়তো গুলি করা হতে পারে। কিন্তু বুলেটটি বিশ্লেষণ করা ছাড়া সেটি নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

ফিলিস্তিনের অ্যাটর্নি জেনারেল বলেছেন, এই বুলেট তারা ইসরায়েলের কাছে হস্তান্তর করবে না এবং এর কোন ছবিও প্রকাশ করবে না।

ফিলিস্তিনের কর্মকর্তারা এর আগে বলেছিলেন তারা ইসরায়েলের তদন্ত বিশ্বাস করেন না।

সূত্র: বিবিসি বাংলা

 

কিউএনবি/অনিমা/২৭.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit