সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

ডাক্তারি পরীক্ষায় হিজড়াদের চিহ্নিত করে পরিচয়পত্র প্রদানের সুপারিশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ১৩৩ Time View

ডেস্ক নিউজ : হিজড়াদের পরিচয়পত্র দেওয়া এবং তাদের উপদ্রব প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।  প্রকৃত হিজড়াদের চিহ্নিত করতে ডাক্তারি পরীক্ষার কথা বলা হয়। এছাড়াও কমিটি ঝুঁকিপূর্ণ সহিংসতার শিকার কিশোরীদের নিরাপদ আবাসনের (সেফ হোম/শেল্টার হোম) ব্যবস্থা করতে স্থায়ী কমিটির সদস্যদের সরেজমিন পরিদর্শনের লক্ষ্যে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করে।

গতকাল বৃহস্পতিবার (২৬ মে) একাদশ জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় এই সুপারিশ করা হয়। সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, আ. কা. ম. সরওয়ার জাহান, আরমা দত্ত এবং শবনম জাহান অংশ নেন। বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগ দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান। এ বৈঠকে জাতীয় সংসদ ভবনের পশ্চিম পাশে প্রতিবন্ধী শিক্ষার্থীদের খেলার মাঠ হিসেবে ব্যবহারের জন্য দেওয়া জমিতে মাঠ নির্মাণ কার্যক্রমের অগ্রগতি জানতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি পাঠাতে বলা হয়েছে।  

শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ট্রাস্টের বিগত ১০ বছরের অডিট রিপোর্ট স্থায়ী কমিটির সভায় উপস্থাপন এবং শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ট্রাস্টের (বাংলাদেশ) বনানীর ইউএই মৈত্রী কমপ্লেক্সের সবশেষ অবস্থা আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়েছে বলে সংসদ সচিবালয় জানায়। এছাড়া, বৈঠকে ১৮তম সভায় গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের অগ্রগতি, সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের খেলাধুলার সুযোগ-সুবিধা বাড়ানোর লক্ষ্যে গৃহীত পদক্ষেপ এবং বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও তাদের সমাজে মূলধারার ফিরিয়ে আনার লক্ষ্যে গৃহীত ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৭.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit