বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শুটিং সেটে পোকামাকড়ের কামড়ে গুরুতর অসুস্থ জনপ্রিয় অভিনেতা, উচ্চপর্যায়ের তদন্ত দাবি উখিয়ায় পাহাড়ধসে নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪ নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই

বলিউডেরই দক্ষিণের কাছে শেখার আছে: তাহিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ১৩৩ Time View

বিনোদন ডেস্ক : বলিউডে দক্ষিণী তারকাদের কাজ করা নতুন কিছু নয়। ইতোমধ্যে বহু দক্ষিণী তারকা কাজ করেছেন বলিউডে আর তারই ধারাবাহিকতায় মহেশ বাবুকে বলিউডে কাজ করা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বিতর্কিত মন্তব্য করে বসেন। তিনি বলেন, তাকে নিয়ে কাজ করার মতো ক্ষমতা বলিউডের নেই। আর তার পর থেকেই এ নিয়ে বলিউডে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।  

এবার মহেশ বাবুর সমর্থনে মুখ খুললেন বলিউড অভিনেতা দলিপ তাহিল। তিনি মহেশ বাবুর কথায় সহমত জানিয়ে বলেন, ‘মহেশ তো ঠিকই বলেছেন। আসলে তিনি যতটা-না পারিশ্রমিক নিয়ে বলেছেন, তার চেয়ে বোঝাতে চেয়েছেন অন্য কথা। দক্ষিণের কাজের পরিবেশ মুম্বাইয়ের চেয়ে অনেক ভালো। অনেক গুছিয়ে কাজ করেন দক্ষিণীরা। মহেশের মতো একজন সর্বভারতীয় খ্যাতনামা অভিনেতার পক্ষে বলিউডে মানিয়ে নিতে অসুবিধাই হওয়ার কথা।’

সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে তাহিল আরও জানান, ইন্ডাস্ট্রিতে তার ৪৭ বছরের অভিজ্ঞতায় অনেক কিছু শিখেছেন। সম্প্রতি পবন কল্যাণের সঙ্গে একটি তেলুগু ছবিতে অভিনয় করতে গিয়ে দলিপ দেখেন দক্ষিণে কাজটা হয় অন্যভাবে। বর্ষীয়ান এই অভিনেতার মতে, ‘প্রযোজকরা শুটিংয়ের সময় সেটেই উপস্থিত থাকেন। গোটা ছবির শুট চলে তাদের সিদ্ধান্ত অনুযায়ী। তাই পরে দৃশ্য বদল বা মতবিরোধ হওয়ার জায়গাই নেই। চিত্রনাট্যও ঠিক সময়মতো তৈরি থাকে। সেখানে গুছিয়ে কাজ হয়।’সবকিছু মিলিয়ে শুধু পারিশ্রমিক নয়; বরং বলিউড ও দক্ষিণের কাজের ধরন ও পরিবেশকে আলাদা করার ক্ষেত্রেই মহেশ বাবুর কথায় সমর্থন জানিয়েছেন দলিপ বলেই ধারণা করছেন এখন সবাই।

সূত্র: আনন্দবাজার

 

কিউএনবি/আয়শা/২৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit