সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

নায়িকাকে বাচ্চা নেয়ার পরামর্শ দিলেন পরীমনি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ১৯১ Time View

বিনোদন ডেস্ক : সদ্য বিবাহিত এই নায়িকাকে সন্তান নেওয়ার পরামর্শ দিলেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। ব্যক্তিগত জীবনে পরীমনির সঙ্গে ভালো সম্পর্ক এমির। বিয়ের পর তার সঙ্গে কথা হয় পরীর। এ সময় এমন পরামর্শ দেন তিনি। অভিনেত্রী এমি ফেসবুক স্টোরিতে তার ও পরীমনির কথোপকথনের স্ক্রিন শর্ট শেয়ার করেন। সেখানে উঠে এসেছে দুজনের আলাপচারিতা। তাদের আলাপচারিতার একপর্যায়ে পরীমনি বলেন: ‘বাচ্চা নিয়ে ফেল। কী যে সুন্দর সময় জীবনের, তখন বুঝতে পারবি। জীবন পুরাই জোস হয়ে যায়।’ এর জবাবে এমি বলেন, ‘ইনশাআল্লাহ আপু। আমি সুন্দর একটা জীবন চাই; ওর জীবনটাও অনেক সুন্দর করতে চাই।’

কমন ফ্রেন্ডের মাধ্যমে শাহরুখ ও এমির পরিচয় হয়। সেটা ছিল মাত্র চার দিন। আর পাঁচ দিনের দিন তাদের দুজনার মনে হলো তারা একসঙ্গে থাকবেন। সেই সিদ্ধান্তে এক ঘণ্টায় বিয়ে করেন তারা। হানিমুন প্রসঙ্গে এমি বলেন, ‘শাহরুখ লন্ডনে যাবে। তবে খুব বেশি আমরা পরিকল্পনা করিনি। তবে ইচ্ছে আছে হানিমুনটা পবিত্র হজের মাধ্যমে শুরু করার।’ জানা গেছে, ফাহেয়াজ শাহরুখের বাড়ি কুমিল্লায় হলেও জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়।

কিউএনবি/আয়শা/২৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit