বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

নড়াইল বিএনপি সম্পাদকের বাড়িতে হামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ১৫৭ Time View

ডেস্কনিউজঃ নড়াইলে বিএনপি সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বাসভবনে দুই দফায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার (২৬ মে) দুপুর ১টার দিকে জয়বাংলা আর ছাত্রলীগের নামে স্লোগান দিতে দিতে দেশি অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায় তারা। এ সময় জেলা বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি নিচ্ছিল। প্রথম দফা হামলার কিছুক্ষণ পর পুলিশ এসে তাদের নিবৃত করে।

দ্বিতীয় দফা হামলার সময় পুলিশ বাধা দিতে গেলে তারা পুলিশের ওপর চড়াও হয়। ছবি তুলতে গেলে পাশের চ্যানেল টোয়েন্টিফোর প্রতিনিধির কার্যালয়ের জানালায় দা দিয়ে কোপায় সন্ত্রাসীরা।
পরে বিএনপি নেতৃবৃন্দ ভেতরে বিক্ষোভ কর্মসূচি পালন করে। এ ঘটনার নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন জেলা বিএনপি সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম।

বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, ‘রাজনীতির মাঠে না গিয়ে যারা বাড়িতে হামলা চালায় তারা কাপুরুষ। এ ঘটনা পুলিশের সামনেই ঘটেছে, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। ‘

মো. মনিরুল ইসলাম বলেন, ‘এসব নির্দেশ ঢাকা থেকে আসে। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তাই বলে বাড়িঘরে হামলা-ভাঙচুর এই কালচার ভালো না, আমরা জেলা বিএনপির পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানাই। ‘

কিউএনবি/বিপুল/২৬.১০.২০২২ খ্রিস্টাব্দ/ বিকেল ৪.২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit