বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী পারমাণবিক ইস্যুতে ইরানকে পশ্চিমাদের চাপ, কড়া সমালোচনায় চীন-রাশিয অভিষেকেই তাণ্ডব, ১৫০ করে বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান ‘হাসিনা যা বলছেন সেটা ওনার বিষয়, ভারত সরকার দায় নেবে না’ অবৈধ ইসরায়েলি বসতির বিরুদ্ধে ৮ মুসলিম দেশের বিবৃতি, কঠোর ব্যবস্থার আহ্বান রুমিন ফারহানার বক্তব্যে উত্তপ্ত সংসদ রাজধানীতে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৪

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে সরকার : এলজিআরডি মন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মে, ২০২২
  • ১১৭ Time View

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বিশ্বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ঊর্ধ্বমুখী থাকলেও বাংলাদেশ সরকার তা নিয়ন্ত্রণে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই সাথে দেশে খাদ্যপণ্য ব্যাপকহারে উৎপাদনের জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে। আজ বুধবার মিরপুর ক্যান্টনমেন্টে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) আয়োজিত এনভায়রনমেন্টাল ফেস্ট-২০২২-এর ‘লায়াবিলেটি অ্যান্ড দ্য রোল অব লোকাল গভর্নমেন্ট : বাংলাদেশ পারস্পেক্টিভ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘করোনার মহাসংকট শেষ হতে না হতেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পুরো বিশ্বে নতুনভাবে সংকট সৃষ্টি করেছে।

আমাদের দেশের অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধি এবং দেশীয় খাদ্যপণ্য উৎপাদনে সরকার আগে থেকেই বিশেষ উদ্যোগ নেওয়ার ফলেই এ সংকট মোকাবেলা করতে সক্ষম হচ্ছে। ‘তিনি বলেন, ‘গৃহস্থালি ও শিল্পবর্জ্যের পাশাপাশি নির্মাণবর্জ্যও সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে আনতে সরকার কাজ করছে। ইতিমধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনসহ গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম সিটি করপোরেশনে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। পর্যায়ক্রমে সকল সিটি করপোরেশন ও শহরাঞ্চলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে। এ ছাড়া পৌরসভাগুলোতে ছোট প্লান্টের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনার কাজ চলমান রয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে দেশের বর্জ্য যেমন একটি সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে আসবে একইভাবে পরিবেশদূষণের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে। ‘

মো. তাজুল ইসলাম বলেন, ‘মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় ভোগের পরিমাণ বেড়ে গেছে। যার ফলে অতীতের তুলনায় বর্তমানে প্রচুর পরিমাণ বর্জ্য উৎপাদন হচ্ছে। আগে যেকোনো পণ্য কেনার সময় একটি ব্যাগের মধ্যেই সব কিছু নেওয়া হতো। কিন্তু এখন প্রত্যেকটি জিনিসের জন্য আলাদা আলাদা ব্যাগ দেওয়া হয়, যার কারণে গৃহস্থালিসহ অন্যান্য বর্জ্য উৎপাদন বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। ‘

kalerkantho

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের মূল কারণ পরিবেশদূষণ। আর এই পরিবেশদূষণে উন্নত দেশের তুলনায় বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর প্রভাব অনেক কম। এসব দেশের তুলনায় উন্নত দেশগুলো পরিবেশদূষণের জন্য বেশি দায়ী। পৃথিবীকে বাঁচাতে হলে পরিবেশদূষণ বন্ধ করতে হবে। মন্ত্রী জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে স্বাধীন করার পর ধ্বংসস্তূপ দেশের অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি রচনা করে গেছেন। পরবর্তী সময়ে অর্থনৈতিক ব্যবস্থা টালমাটাল থাকলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের পর দেশের অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। বাংলাদেশ বিশ্বে পরিচিতি পেয়েছে উন্নয়নের রোল মডেল হিসেবে।  

পরে তিনি এনভায়রনমেন্টাল ফেস্ট-২০২২-এ দেশের ৩৫টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের আয়োজনে বিভিন্ন স্টল পরিদর্শন করেন। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব উল আলম, এনডিসি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ড. এস এম যোবায়দুল করিম।

 

 

কিউএনবি/আয়শা/২৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit