সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম
মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা আটোয়ারীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান  নোয়াখালীতে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে সাংবাদিক তোফায়েল’র পিতার দাফন সম্পন্ন, অনলাইন প্রেসক্লাবে শোক রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী দেবীগঞ্জে সিনিয়র সহকারী শিক্ষক হাসিনাতুজ্জাকিয়া বানুর রাজকীয় বিদায় সংবর্ধনা সাভারে লাইভ চলাকালে পুলিশের প্রিজন ভ্যানের ধাক্কায় সাংবাদিক আহত উলিপুরে বিচারাধীন জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীলঙ্কার কাছে হারের পর আবারও সেই একই অজুহাত জ্যোতিদের

সৌদি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল ইয়েমেন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মে, ২০২২
  • ১৩৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের ওপর গোয়েন্দা নজরদারি করার সময় দেশটির আকাশ প্রতিরক্ষা বাহিনী সৌদি আরবের একটি ড্রোন ভূপাতিত করেছে।

নিজস্ব প্রযুক্তিতে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সাহায্যে স্থানীয় সময় মঙ্গলবার ভোরে ওই ড্রোন ভূপাতিত করে ইয়েমেনের বাহিনী। খবর তাসনিম নিউজের।

ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি জানিয়েছেন, জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চলার মধ্যেই সানাপ্রদেশের আকাশে গোয়েন্দা তৎপরতা চালানোর সময় সৌদি আরবের ড্রোনটি ভূপাতিত করা হয়।

গত ২ এপ্রিল থেকে সৌদি আরব এবং ইয়েমেনের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সানার একটি আবাসিক এলাকায় সৌদি আরবের ড্রোনটি ভূপাতিত হয়। এতে তিন বেসামরিক নাগরিক নিহত এবং তিনজন আহত হয়েছেন।

ইয়েমেনের আলোচক দলের প্রধান মোহাম্মদ আব্দুস সালাম বলেছেন, এ ঘটনা  কেন্দ্র করে যদি যুদ্ধবিরতি ভেঙে যায়, তা হলে এর দায় সৌদি নেতৃত্বাধীন আরব জোটকে নিতে হবে।

কিউএনবি/অনিমা/২৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit