শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
নগরবাসীকে ডেঙ্গুমুক্ত রাখতে রাঙামাটিতে পৌরসভার মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান রানীশংকৈলে শত্রুতা করে ধান ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের মাথায় হাত নতুন সংগঠন ‘প্রাণজ নওগাঁ’র আত্মপ্রকাশ মাটিরাঙ্গায় প্রবাসীর স্ত্রীকে বিয়ে করার পর যৌতুকের দাবীতে  স্বামীর দেয়া আগুনে দগ্ধ স্ত্রী নোয়াখালীতে শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে কেকেআর ইরান থেকে ধীরে ধীরে ইউরেনিয়াম উদ্ধার করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প যুদ্ধবিরতির মধ্যেও দক্ষিণ লেবাননে বিস্ফোরণ, ঘরবাড়ি ধ্বংসের অভিযোগ ইরানে ইন্টারনেটের বিধিনিষেধ শিথিল হওয়ার খবর ‘অবরোধ চলতে থাকলে হরমুজ প্রণালি খোলা থাকবে না’

আখাউড়ায় অটোরিকশা নিয়ে পালানোর সময় যুবককে পিটুনি

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৫ মে, ২০২২
  • ১৩৮ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে পালানোর সময় মো. উজ্জল মিয়া নামে এক যুবককে আটক করেছে স্থানীয় লোকজন। পরে তাকে জিআরপি’র (জংশন রেলওয়ে পুলিশ) হাতে তুলে দেওয়া হয়। মঙ্গলবার রাতে আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। আটক উজ্জল তার বাড়ি পৌর এলাকার রাধানগর কলেজপাড়ায় বলে জানিয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌণে ১০টার দিকে রেলওয়ে স্টেশন মসজিদের কাছে রাখা একটি নতুন অটোরিকশা চালিয়ে নিয়ে যেতে থাকে ওই যুবক। অটোরিকশাটি চুরি হচ্ছে বুঝতে পেরে স্থানীয় লোকজন ধাওয়া করে।

এক পর্যায়ে সে অটোরিকশা নিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। অটোরিকশা ফেলে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দৌঁড়ে তাকে আটক করে পিটুনি দিয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেয়। পরে জিআরপি এসে তাকে তাদের হেফাজতে নিয়ে যায়। বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগা অটোরিকশাটি ক্ষতিগ্রস্থ হয়।নিরাপত্তা বাহিনীর হাবিলদার মো. মামুন জানান, অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন একজনকে আটক করে। পরে তাকে জিআরপি’র হাতে তুলে দেয়।

কিউএনবি/অনিমা/২৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit