শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি  ফুটবল খেলার ইচ্ছাই শেষ হয়ে গেছে এমবাপ্পের!

মনিরামপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় ভারতীয় নাগরিকসহ নিহত ৩

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ৩২৬ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুর পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। নিহতরা হলো সৌমেন দাস(৩০) নামে এক ভারতীয় নাগরিক, মোটরসাইকেল আরোহী আনোয়ারুল ইসলাম(৪৭) এবং যুবদল নেতা রাসেল হোসেন। ভারতীয় নাগরিক সৌমেন দাস মঙ্গলবার দুপুরে উপজেলার রামপুর জামতলা মোড়ে, চৌগাছার মোটরসাইকেল আরোহী আনোয়ারুল ইসলাম তেতুলিয়া মোড়ে এবং মনিরামপুরের কাশিমনগর ইউনিয়ন যুবদল নেতা রাসেল হোসেন(২৮) সোমবার রাতে চাচড়া সড়কে নিহত হয়। পুলিশ মরদেহ তিনটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করে।

নিহত পরিবার ও পুলিশ জানায়, ভারতের চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার বৈকারা গ্রামের নিরঞ্জন দাস ছেলে-মেয়েসহ পাঁচ সদস্যের পরিবার নিয়ে মঙ্গলবার সকালে বেনাপোল স্থলবন্দর পার হয়ে একটি ইজিবাইকে করে কেশবপুর উপজেলায় তার মামার বাড়িতে যাচ্ছিলেন। নিরঞ্জন দাস জানান, বেলা দেড়টার দিকে মনিরামপুর উপজেলার রামপুর জামতলা মোড়ে পৌছুলে চলন্ত ইজিবাইক থেকে রাস্তার উপর ছিটকে পড়ে তার ছেলে সৌমেন দাস। এ সময় বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় সৌমেনের। অন্যদিকে একই দিন বিকেল তিনটার দিকে উপজেলার হরিহরনগর ইউনিয়নের তেতুলীয়া মোড়ে একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক চৌগাছা উপজেলার আনোয়ারুল ইসলাম নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

অপরদিকে উপজেলার কাশিমনগর ইউনিয়ন যুবদলের সদস্য মৎস্যখামারী রাসেল হোসেন সোমবার রাত নয়টার দিকে মোটরসাইকেল যোগে রাত নয়টার দিকে ভাতুড়িয়া বাজারের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে চাচড়া সড়কের হরিনার বিলের পাশে একটি কফিশপের কাছে পৌছলে বিপরিত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাসেল হোসেন এবং অপর মোটরসাইকেল চালক গুরুতর আহত। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধারের পর যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনিত হলে উন্নত চিকিৎসার জন্য রাসেলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। রাসেল হোসেন কাশিমনগর ইউনিয়নের মথুরাপুর গ্রামের মৃত হায়দার আলী মোড়লের একমাত্র ছেলে। মঙ্গলবার বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাসেলের মরদেহ দাফন করা হয়।

খবর পেয়ে থানা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মফিজুর রহমান, পৌর আহবায়ক খায়রুল ইসলাম, আবদুর রাজ্জাক, রোস্তম আলী, ইদ্রিস আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মনিরামপুর থানার ওসি(তদন্ত) গাজী মাহাবুবুর রহমান জানান, ভারতীয় নাগরিকের দূর্ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

 

 

কিউএনবি/আয়শা/২৪.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit