শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম
এআইয়ের ভুল বার্তা, অল্পের জন্য রক্ষা পেল চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ মানবাধিকার হরণের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে বিএনপি সরকার: নাহিদ ইসলাম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ছয় ছক্কা মেরেছেন যারা কোম্পানীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১২১ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা জয়পুরহাটে পামডো’র এনগেজ প্রকল্প বিষয়ক মিডিয়া ডায়ালগ অনুষ্ঠিত নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিন্নতা অভিযানের উদ্বোধন লালমনিরহাটে দলিল লেখক সমিতির সমাবেশে কেন্দীয় দলিল লেখক সমিতির ভাইস চেয়ারম্যান দৌলতপুরে বন্যার পানিতে ডুবে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু চৌগাছায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ নেতা আবুল কাশেম গ্রেপ্তার টি-টোয়েন্টিতে ইতিহাস গড়লেন শাদাব খান

দেশে মাংকিপক্স শনাক্তের খবরটি সত্য নয় : বিএসএমএমইউ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ মে, ২০২২
  • ১৮৯ Time View

ডেস্কনিউজঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মাংকিপক্সের এক রোগী পাওয়া গেছে বলে যে খবরটি ছড়িয়ে পড়েছে সেটি গুজব বলে জনিয়েছেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো মাংকিপক্স রোগী পাওয়া যায়নি। কে বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই গুজবটি ছড়িয়েছে। মাংকিপক্স রোগ নিয়ে এত দুশ্চিন্তা করার কিছু নেই।

আগামী বৃহস্পতিবার মাংকিপক্স নিয়ে সেমিনার করব, সেখানে এই রোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

এদিকে বিএসএমএমইউ কর্তৃপক্ষ বলছে, এরকম তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব। উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ প্রতিষ্ঠানটির নাম ব্যবহার করে এমন কাজ করেছে।

জানা গেছে, সোমবার বিকেলে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. আসিফ ওয়াহিদের বরাত দিয়ে ফেসবুকে সর্বপ্রথম এমন গুজব ছড়ানো হয়। এরপর বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি ছড়িয়ে যায়। ডা. আসিফ ওয়াহিদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের চলতি বছর মার্চের ভর্তিকৃত রেসিডেন্ট। তিনি ৩৯ বিসিএসএসের স্বাস্থ্যক্যাডার কর্মকর্তা।

কিউএনবি/বিপুল/২৩.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ১১.২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit