বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

শেখ হাসিনার কর্মী হয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করছি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ মে, ২০২২
  • ১৪০ Time View

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের পুত্র জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ও সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, শেখ হাসিনার কর্মী হয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করছি এবং মানুষের সেবা করতে চাই। আমার পিতা সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামানের মতো আমিও অসহায় মানুষের পাশে থেকে সবাইকে নিয়ে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের উন্নয়ন আরো তরান্নিত করতে চাই। তাই সকলের সহযোগিতা ও পরামর্শ আমাকে আগামীর কাজে উৎসাহিত করবে।

তিনি (২৩ মে) সোমবার নগরীর ২৪নং ওয়ার্ডের সাদারপাড়া এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ মাঝে শুকনা খাবার বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন। শুকনা খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন, ২৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আবুল খায়ের সরকার, আওয়ামীলীগ নেতা লুৎফুর রহমান, সুন্দর আলী, এনাম আহমদ, আব্দুল মুহিত ভট্টু, আব্দুল মোমিন, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক তানভীর কবির চৌধুরী সুমন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক সাইফুর রহমান সাইফুর, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য আলী হোসেন আলম, মহানগর ছাত্রলীগ নেতা রওশান এজদানী। এছাড়াও যুব সমাজ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৩.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit