বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

বাংলাদেশ-ভারত নৌবাহিনীর সমন্বিত মহড়া শুরু

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ মে, ২০২২
  • ২০৮ Time View

ডেস্ক নিউজ : উত্তর বঙ্গোপসাগরের আজ বাংলাদেশ নেভি-ইন্ডিয়ান নেভি কোঅর্ডিনেটেড প্যাট্রোল (সিওআরপিএটি)’র দুই দিনব্যাপী চতুর্থ মহড়া শুরু হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায়, মহড়ার অংশ হিসেবে, দুদেশের নৌ-বাহিনী আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন (আইএমবিএল) দিয়ে এই যৌথ মহড়া চালাচ্ছে।

সর্বশেষ ভারত-বাংলা সিওআরপিএটি অনুষ্ঠিত হয়েছিল ২০২০ সালের অক্টোবর মাসে। বাংলাদেশ নৌ-বাহিনীর জাহাজ বিএনএস আলী হায়দার ও বিএনএস আবু উবাইদাহ সাথে ক্ষেপণাস্ত্রবাহী রণতরী কোরা এবং গভীর সমুদ্রের টহল জাহাজ সুমেধা অংশ নিয়েছে। এছাড়াও, উভয় নৌ-বাহিনীর উপকূলীয় টহল বিমানও এই সমন্বিত মহড়ায় অংশ নেবে। নিয়মিত সিওআরপিএটিএস পরিচালনার ফলে সাগরের উপকূলে নানা ধরনের হুমকি মোকাবিলায় পারস্পারিক বোঝাপরা জোরদার হবে এবং উভয় দেশের নৌ-বাহিনীর আন্তঃযোগাযোগ বাড়বে।

 

 

কিউএনবি/আয়শা/২৩.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit