সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম
চাঞ্চল্যকর তথ্য দিলেন রাষ্ট্রপতি, যেভাবে ব্যর্থ হয় অপসারণের চেষ্টা প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ ২০০৬ সালে নিয়োগ বাতিল হওয়া সাড়ে ৬০০ এসআই চাকরি ফেরত পাবেন দুর্গাপুর সীমান্ত থেকে ৪৮ বোতল ভারতীয় মাদক জব্দ ধানের চারা নষ্ট করার প্রতিবাদ করায় প্রতিপক্ষের মারপিট টিকিট সিন্ডিকেট ও হজযাত্রীদের ভোগান্তি নিরসনে কড়া হুঁশিয়ারি বিমানমন্ত্রীর পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার বিশেষ নির্দেশ পার্বত্য মন্ত্রীর ট্রাম্পের নতুন শুল্ক আরোপের ঘোষণায় ক্ষুব্ধ ইইউ জায়ান্ট কিলার জিম্বাবুয়ের পরের শিকার কি ওয়েস্ট ইন্ডিজ?

১৫ বছর পর প্রথম ইসরাইল সফরে এরদোগানের পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ মে, ২০২২
  • ৭৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু আগামী বুধবার ইসরাইল সফরে যাচ্ছেন। গত ১৫ বছরের মধ্যে দেশটিতে এটাই প্রথম কোনো তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সফর। খবর ডেইলি সাবাহর। তুরস্ক আগেই ঘোষণা করেছে, পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়েইর ল্যাপিডের সাক্ষাৎ করতে আগামী ২৫ মে ইসরাইল সফর করবেন।

ইসরাইল সফরের একদিন আগে তিনি ফিলিস্তিন সফর করবেন। সম্প্রতি বাণিজ্যিক সম্পর্ক জোরদার হচ্ছে দেশ দুটির মধ্যে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান গত মার্চে ইসরাইলের সঙ্গে যৌথভাবে বিদ্যুৎ উৎপাদন ও জ্বালানি খাতে বিনিয়োগের ঘোষণা দিয়েছিলেন। এ ব্যাপারে তিনি আলোচনা করতে ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গেও আলোচনা করবেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, ২০১০ সালে ফিলিস্তিনের গাজায় পাঠানো জরুরি ত্রাণবাহী তুর্কি জাহাজে ইসরাইলের মিসাইল হামলায় ১০ স্বেচ্ছাসেবী নিহত হওয়ার পর তুরস্কের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে ইসরাইলের। ২০১৮ সালে দুই দেশ তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করা হয়। সম্প্রতি আবার দুই দেশ নিজেদের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক স্থাপন করছে।

 

 

কিউএনবি/আয়শা/২৩.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit