বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি পানামা ও ক্রোয়েশিয়া, হারলেই বিদায় নিশ্চিত বিশ্বকাপের মাঝেই শোক, ফ্রান্স কোচ দেশম ফিরছেন দেশে বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো

ডোমারে আসতেছেন ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২২ মে, ২০২২
  • ৩৩৯ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে আগামী বুধবার (২৫ মে) গোমনাতী হাইস্কুল মাঠে আসতেছেন ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান।ডোমার উপজেলায় ওই দিন সন্ধ্যায় গোমনাতী হাইস্কুল মাঠে গোমনাতী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে ১দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে।এতে প্রধান আলোচক হিসেবে কোরনআন ও হাসিদ থেকে বয়ান পেশ করবেন সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় আলোচক পরিচালক, ত্বহা যিন নূরাইন এ্যারাবিক একাডেমি রংপুরের প্রতিষ্ঠাতা ও দেশ বরেন্য তরুন মোটিভেশনাল আলোচক আবু ত্বহা মুহাম্মদ আদনান। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য পেশ করবেন ডোমার ইসলামীয়া ফাযিল মাদ্রাসার আরবি প্রভাষক হযরত মাওলানা আব্দুল খালেক সহ স্থানীয় আলেমগণ বয়ান পেশ করবেন।

গোমনাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ কামরুল হক চৌধুরী সুজা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দীন সরকার, প্রধান পৃষ্ঠপোষক ৩নং গোমনাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মেদ ফয়সাল শুভ, এ সময় মাহফিল কমিটির উপদেষ্টা মন্ডলী এবং আমন্ত্রিত অতিথি বৃন্দ উপস্থিত থাকবেন।উক্ত তাফসির মাহফিলের বিশেষ বক্তা ডোমার ইসলামীয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আব্দুল খালেক সংবাদদকর্মীকে বলেন, বৈশ্বিক মহামারী করোনাভাইরাস এর কারণে গত দুবছর মাহফিল বন্ধ ছিলো।

দীর্ঘদিন পর স্বল্প পরিসরে হলেও মাহফিল করতে পারায় শুকরিয়া জ্ঞাপন করছি। মাহফিল সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। সভাপতি ও মাহফিল এন্তেজামিয়া কমিটি জানান, আমরা ১০ বছর ধরে মাহফিলের আয়োজন করে আসছি কিন্তু করোনা মহামারির কারণে দু’বছর ধরে মাহফিল করা সম্ভব হয়নি। এবছর মহামারির প্রভাব কম থাকায় এই আয়োজন করতে যাচ্ছি। ইতিমধ্যে মাহফিলের সকল পস্তুতি শেষের দিকে। সকল ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিত থাকার জন্য আহবান জানান।

কিউএনবি/অনিমা/ ২২.০৫.২০২২ খ্রিস্টাব্দ /সকাল ১১.১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit