রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

ডোমারে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২২ মে, ২০২২
  • ১৫৮ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে ডোমার উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার ডোমার উপজেলায় উপজেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে বিকাল ৩টায় ডোমার পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি ও ভোগডাবুরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু।

এ সময় বিশেষ অতিথি হিসাবে, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর অখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোজাফফর আলী, উপজেলা বিএনপি’র সিঃযুগ্ম সম্পাদক সফিকুল বারী বুলবুল, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর মিজানুর রহমান তুলু, মাসুদ বিন আমিন সুৃমন, সহ-সভাপতি সফিকুল ইসলাম সফিক, উপজেলা যুবদলের আহবায়ক ইফতেখার আলম তিতুমীর, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব,

উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরানুল হক আনোয়ার, পৌর যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম পাপ্পু, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মেরাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল আলম আশরাফ, পৌর ছাত্রদলের সিনিঃযুগ্ম আহবায়ক রাকিব আল আকাশ, ডোমার সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাজমুল ইসলাম কাজল প্রমূখ বক্তব্য রাখেন। এ ছাড়াও উপজেলা বিএনপি’র সকল ইউনিয়ন ও পৌর এলাকাসহ সকল অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী’গন উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/ ২২.০৫.২০২২ খ্রিস্টাব্দ /সকাল ১১.০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit