সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

‘আপনার যেমনই চেহারা হোক, লোকে তা নিয়ে কথা বলবেই’

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ মে, ২০২২
  • ১২০ Time View

বিনোদন ডেস্ক : আরও বেশি খাবেন, ওজন বাড়াবেন। চেহারা নিয়ে খোঁটা দেওয়াই তো লোকের কাজ! পাত্তা দেন না সোনাক্ষী। অভিনয়ের জগতে চেহারা ঠিক রাখা নিয়ে সকলেই সচেতন। বাড়তি মেদ ঝরাতে প্লাস্টিক সার্জারিরও দ্বারস্থ হন তারকারা। তাতে প্রাণ সংশয় হয় হোক, কিন্তু আগে রূপ। কিন্তু বলিউডে এতদিন কাজ করেও সেই ধারণার পরোয়া করেন না সোনাক্ষী সিনহা। তার দোসর হয়েছেন হুমা কুরেশিও। তাদের একসঙ্গে দেখা যাবে ‘ডাবল এক্সএল’ ছবিতে। 

ছবির চিত্রনাট্যকার মুদাসসর আজিজ জানান, অতিমারি আবহে সোনাক্ষী আর হুমাকে একসঙ্গে জমিয়ে খাওয়াদাওয়া করতে দেখেই তার মাথায় ছবির কাহিনি আসে। সেকথা দুই অভিনেত্রীকে জানাতে তারাও উৎফুল্ল হয়ে ওঠেন! এমন স্বাভাবিকই সুন্দর, জীবনের কাছাকাছি গল্পই তো চান সোনাক্ষী আর হুমা। লোকজন যতই কটাক্ষ করুক, তারা নিজেদের চেহারা নিয়ে আদৌ ভাবেন না। ওজন বাড়ে বাড়ুক, যেভাবে প্রাণ চায় সেভাবেই বাঁচার পক্ষপাতী ‘লুটেরা’র নায়িকা। তিনি সাধারণের চোখে বরাবরই ‘স্থূলাঙ্গী’। তার ছবির নীচে তির্যক মন্তব্যের বন্যা বয়ে যায়। তবু নিজের খুশিতেই ইন্ডাস্ট্রিতে চলাফেরা করেন শত্রুঘ্ন-কন্যা।

তার এই স্বাভাবিক যাপনই এবার সমাজের কাছে স্বাভাবিকভাবে নিয়ে আসতে চলেছে ‘ডাবল এক্সএল’। এই ছবিতে দেখানো হবে, নারীদের স্বাভাবিক সৌন্দর্য। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সোনাক্ষী বলেন, ‘আপনার যেমনই চেহারা হোক, লোকে তা নিয়ে কথা বলবেই, বলছেও। বিশেষত মহিলাদের ওজন একটু বেশি হলেই সবার চোখ টাটায়। তবে আমি কোনও দিন এসব পাত্তা দিই না। এগুলোকে গুরুত্ব দেওয়ার দিন ফুরিয়েছে বলে মনে করি।’

সূত্র: আনন্দবাজার পত্রিকা

 

 

কিউএনবি/আয়শা/২১.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit