রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি: জামায়াত আমির স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, বেঁচে ফেরার বর্ণনা দিলেন মাসুদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ জালিয়াতি, পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট ভারতের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান পাকিস্তানে ৩২ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ মানসিক রোগী: গবেষণা যেকোনো পরিস্থিতিতে সৌদির পাশে থাকার ঘোষণা মিসরের প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে কী বার্তা দিলেন? গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত ও সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে: রাশেদ খাঁন ১৯ অক্টোবর সারাদেশে বন্ধ থাকবে সোনার দোকান

বৃদ্ধ দম্পতিকে আইনি নোটিশ পাঠালেন অভিনেতা ধানুশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ মে, ২০২২
  • ১২৪ Time View

বিনোদন ডেস্ক : তাদের দাবি, ‘দক্ষিণী তারকা ধানুশ আমাদের সন্তান! অভিনেতা হওয়ার জন্য ছোটবেলায় বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল।’ আর এই মর্মে ২০১৬ সালে আদালতে মামলা করেছিলেন মাদুরাইয়ের এক দম্পতি। তা ছাড়া এই দম্পতি আরও জানান, তারাই জন্ম দিয়েছেন দক্ষিণী এ তারকাকে। তাদের তৃতীয় সন্তান ধানুশ। সন্তানকে ফিরে পেতে তামিলনাড়ুর মাদুরাই জেলার মেলুরের ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছিলেন তারা। পরবর্তী সময়ে দ্বারস্থ হন মাদ্রাজ হাইকোর্টে। সেখানে ডাকা হয়েছে ধানুশকে। এ ছাড়া ২০১৭ সালে অভিনেতা তার ওপর অর্পিত এই মামলায় জিতেও যান। এদিকে এতকিছুর পরও এ দম্পতি ক্ষান্ত হলেন না!

যত যাই হোক না কেন, অনেক কাঠখড় পুড়িয়ে এবার এই বিতর্কে ইতি টানতে নিজেই এগিয়ে এলেন অভিনেতা ধানুশ। মাদুরাইয়ের বৃদ্ধ দম্পতির নামে আইনি নোটিশ পাঠালেন তিনি। এ সম্পর্কে ধানুশের বাবা কস্তুরী রাজার বক্তব্য, ‘ধানুশ আমাদের সন্তান। আর এই বৃদ্ধ দম্পতির এ মামলার কারণে বারবার ধানুশ ও আমাদের পরিবারের বদনাম হচ্ছে। এই নোটিশের মাধ্যমে বৃদ্ধ দম্পতিকে জানানো হয়, তারা যেন সংবাদমাধ্যমে জানান, তাদের দাবি একেবারেই মিথ্যে।’

এদিকে ব্যক্তিগত জীবনে যতই সমস্যা থাক, পেশাগত জীবনে ধানুশের সাফল্যের ধারা অব্যাহত। ফের হলিউড সিনেমায় অভিনয় করছেন দক্ষিণী এই সুপারস্টার। এবার ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজখ্যাত অ্যান্টনি ও জো রুশোর ‘দ্য গ্রে ম্যান’ ছবিতে দেখা যাবে তাকে। ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন অস্কারজয়ী হলিউড তারকা রায়ান গসলিং।

এদিকে সারা বিশ্বের পাশাপাশি ভারতে রেকর্ড ব্যবসা করেছিলেন রুশো ভাইদের ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ছবিটি। সেই পরিচালক জুটির নতুন এই অ্যাকশন থ্রিলারে অভিনয় করেছেন ধানুশ। ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে তার চরিত্রের ফার্স্ট লুক। ছবিতে সিআইএ এজেন্টের ভূমিকায় রয়েছেন রায়ান। তবে ধানুশ কোন চরিত্রে অভিনয় করছেন, তা জানা যায়নি। 

 

 

কিউএনবি/আয়শা/২১.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit