শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম
পুরুষদের জন্য ‘গর্ভনিরোধক’ আবিষ্কার করলেন বিজ্ঞানীরা নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, চেম্বার সভাপতির প্রশংসা সংসদ গ্যালারিতে শিক্ষার্থী-শিক্ষকের জন্য ১৫০ আসন বরাদ্দ: শিক্ষা মন্ত্রণালয় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের ৪৪তম অধিবেশন শুরু এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মেলানিয়া ট্রাম্প লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয় : ইরান সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু ‘বিএনপির ভেতর রাজাকার নেই, সব জামায়াতে’ মির্জা ফখরুলের নামে ফটোকার্ডের বিষয়ে যা জানা গেল বিরোধী দল কি শিক্ষার্থীদের হত্যা করে লাশের রাজনীতি করতে চায়: রাশেদ খাঁন দেশের অর্থনীতিকে অগ্রসর, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: অর্থমন্ত্রী

ইতিহাসে প্রথমবার ঋণ খেলাপি শ্রীলঙ্কা, অফিস ও স্কুল বন্ধ

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ মে, ২০২২
  • ৯৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিবিসি জানিয়েছে, পরদিন বৃহস্পতিবার বড় দুটি ক্রেডিট রেটিং সংস্থাও ঘোষণা করেছে শ্রীলঙ্কা ঋণখেলাপি হয়েছে। সাধারণত কোনো সরকার ঋণদাতাদের কাছে সম্পূর্ণ ঋণ বা ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হলে ওই দেশ খেলাপি হিসেবে চিহ্নিত হয়। তাতে বিনিয়োগকারীদের কাছে দেশের সুনাম নষ্ট হয়, আন্তর্জাতিক বাজার থেকে প্রয়োজনীয় ঋণ সংগ্রহ করতে বেগ পেতে হয়। অন্যদিকে দেশের মুদ্রা ও অর্থনীতির ওপর জনগণের আস্থা আরো দুর্বল হয়ে যায়।  

শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, তাদের দেশ বর্তমানে খেলাপি হওয়ার একটি পর্যায়ে রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পি নন্দলাল ভিরাসিংহ বলেন, আমরা জানিয়েছি যে তারা (ঋণদাতারা) যতক্ষণ পর্যন্ত ঋণ পুনর্গঠন করবে না, ততক্ষণ পর্যন্ত আমরা তা পরিশোধ করতে পারব না। সুতরাং এটাকে আপনারা বলতে পারেন প্রতিরোধমূলক খেলাপি হওয়া। জ্বালানি সংকটে সে দেশের স্কুল ও অফিস বন্ধ করা হয়েছে। দেশটিতে জ্বালানি সংকটের কারণে সব সরকারি স্কুল বন্ধ ঘোষণা করেছে শ্রীলঙ্কান কর্তৃপক্ষ। একইসঙ্গে সরকারি কর্মকর্তাদেরও অফিসে না আসার নির্দেশনা দেয়া হয়েছে।  

তীব্র জ্বালানি ঘাটতি ও পরিবহন সুবিধার সমস্যার পরিপ্রেক্ষিতে সরকারি কর্মকর্তাদের গতকাল শুক্রবার অফিসে আসতে নিষেধ করেছে শ্রীলঙ্কার জনপ্রশাসন মন্ত্রণালয়। এর পরিবর্তে তাদের বাড়িতে থেকেই কাজ চালাতে বলা হয়েছে।

সূত্র: বিবিসি।

 

 

কিউএনবি/আয়শা/২১.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit