শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম
১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান দেশে হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৯৬৩

লেবানন এখন ‘প্রধান যুদ্ধক্ষেত্র’: ইসরাইলি সেনাপ্রধান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৪৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির বলেছেন, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান লড়াইই বর্তমানে আমাদের ‘প্রধান যুদ্ধক্ষেত্র’। বৃহস্পতিবার (৯ এপ্রিল) তিনি বিনত জবেইলের উপকণ্ঠে সফরকালে এ কথা বলেন।  আজ শুক্রবার (১০ এপ্রিল) সকালে সেনাবাহিনী প্রকাশিত এক ভিডিওতে তার এই বক্তব্য উঠে আসে। 

তিনি বলেন, ‘আইডিএফ এখন যুদ্ধাবস্থায় রয়েছে, আমরা কোনো যুদ্ধবিরতিতে নেই। এই এলাকায় আমরা লড়াই চালিয়ে যাচ্ছি—এটাই আমাদের প্রধান যুদ্ধক্ষেত্র।’জামির আরও বলেন, ‘ইরানে আমরা আপাতত যুদ্ধবিরতিতে আছি, তবে যেকোনো সময় এবং শক্তিশালীভাবে আবার সেখানে যুদ্ধ শুরু করতে পারি।’

লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত শহর বিনত জবেইল অবরুদ্ধ করার জোরালো প্রচেষ্টা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, শহরটি ইসরাইল-লেবানন সীমান্ত থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে অবস্থিত। 

গত কয়েক সপ্তাহ ধরে ইসরাইলি সেনারা বিনত জবেইলে প্রবেশের চেষ্টা চালালেও সেখানে সশস্ত্র যোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে পড়েছে তারা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, ওই এলাকায় তাদের যোদ্ধা এবং ইসরাইলি বাহিনীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে। 

এদিকে ইসরাইলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের বাসিন্দাদের জন্য তাদের ‘জোরপূর্বক স্থানান্তরের’ নির্দেশনার পরিধি আরও বাড়িয়েছে। নতুন এই নির্দেশনার ফলে লেবাননের মোট ভূখণ্ডের প্রায় ১৪ শতাংশ এলাকা এখন এই উচ্ছেদ আদেশের আওতায় পড়েছে, যা দেশটির সাধারণ মানুষের মধ্যে চরম মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে।

তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল  

 

 

কিউএনবি/আয়শা/১০ এপ্রিল ২০২৬,/দুপুর ১:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit