মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্ণাঢ্য আয়োজনে পুনাকের ঈদ পুনর্মিলনী

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ মে, ২০২২
  • ১১৪ Time View

ডেস্ক নিউজ : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) ঈদ পুনর্মিলনী ২০২২ গতকাল রাতে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম, রাজারবাগ, ঢাকায় অনুষ্ঠিত হয়। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও পুনাকের প্রধান উপদেষ্টা ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। 

পুনাক সভানেত্রী জীশান মীর্জার সভাপতিত্বে পুনর্মিলনী অনুষ্ঠানে অতিরিক্ত আইজিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, তাঁদের সহধর্মিণীগণ, পুনাকের কার্যনির্বাহী কমিটির সদস্যাবৃন্দসহ অন্যান্য সদস্যারা উপস্থিত ছিলেন। আইজিপি বলেন, করোনার কারণে গত দু’বছর বিশ্বে শ্বাসরুদ্ধকর অবস্থা ছিল। বাংলাদেশও এর ব্যতিক্রম ছিল না। এ দু’বছর আমরা কোন সামাজিক অনুষ্ঠান করতে পারিনি । এখন এ ধরনের সামাজিক অনুষ্ঠান আবার শুরু হয়েছে। তিনি পুনাক সদস্যদের মেলবন্ধনে একটি বর্ণিল আয়োজনের জন্য পুনাক নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। 

পুনাক সভানেত্রী বলেন, পুনাক গতানুগতিকতার বাইরে বেরিয়ে সমাজের অসহায় মানুষের কল্যাণেও কাজ করছে। তিনি পুনাকের কার্যক্রম এগিয়ে নেয়ার ক্ষেত্রে সংগঠনের সকল সদস্যার ঐকান্তিক ‌সহযোগিতার জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান। অনুষ্ঠানে পুনাক সদস্যারা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের আকর্ষণীয় পর্ব ছিল পুনাক উৎপাদিত শাড়ি ও পণ্যের ওপর এক বিশেষ ফ্যাশন শো।

 

 

কিউএনবি/আয়শা/২১.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit