বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য ডিএসসিসিকে ইশরাকের চিঠি দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে? প্রথমবারের মতো পাকিস্তান সফরে ভ্যাটিকান সিটির শীর্ষ কূটনীতিক বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় রাবির ১৬, রুয়েটের ১৫ গবেষক বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে গুরুত্বারোপ বিষাক্ত চেতনানাশক স্প্রেতে অসুস্থ একই পরিবারের ১৫ জন হাসপাতালে রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ

নির্বাচন কমিশন শতভাগ স্বাধীন – নির্বাচন কমিশনার আহসান হাবিব খান

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ১৭০ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান বলেছেন, নির্বাচন কমিশনের উপর কোন ডাইরেকশন নাই। আমরা শতভাগ স্বাধীন। সঠিক কাজটাই আমরা করবো। তিনি বলেন আমি যে বক্তব্য দিবো, সেই বক্তব্যকে প্রমান করবো, বাস্তবায়ন করবো এবং আপনাদের মনে আস্থা অর্জন করবো। আমাদের উপর অনেকের আস্থা আছে। অনেকের নাই। ১৯ মে বৃহস্পতিবার দুপুরে তিনি চৌগাছা উপজেলা পরিষদ সভাকক্ষে জাতীয় স্মার্ট আইডি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন।

নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেন, যার ভোট সে দিবে, যাকে খুশি তাকে দেবে এই ব্যবস্থা করা আমাদের দ্বায়িত্ব। যদি আমরা ইভিএম ব্যবহার করি তাহলে কোনক্রমে কোন ভুয়া ভোটার ভোট দিতে পারবে না। তিনি বলেন, আমরা একটা অবাধ, সুষ্ঠ সকল দলের অংশগ্রহণে আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে চাই। তিনি আরও বলেন, আমি নিরপেক্ষ, সকলের জন্য আমি সমান। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খৃষ্টান এবং সকল পার্টির। আমরা নিরেপক্ষ প্লাটফর্ম, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবো ইনশাআল্লাহ। আমাদের উপর কোন বাধা নাই, কোন ডাইরেকশন নাই। তিনি জাতির পিতা বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালী আমাদের নেতা জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে আমাদের বীর মুক্তিযোদ্ধারা আমাদের এই দেশকে স্বাধীন করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞচিত্বে শ্রদ্ধা জানাই।

প্রধান অতিথির বক্তৃতা শেষে তিনি যাত্রাপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা শওকত আলী খানকে জাতীয় স্মার্ট পরিচয়পত্র প্রদানের মাধ্যমে স্মার্ট আইডি বিতরণের উদ্বোধন করেন। পরে পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল, ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, সাংবাদিক আজিজুর রহমান, কয়েকজন ইউপি চেয়ারম্যান ও পৌর কাউন্সিলরদের স্মার্ট আইডি বিতরণ করেন। চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ইউনুচ আলী।

যশোর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যশোর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনোয়ার হোসেন, ক’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হুসাইন, চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, চৌগাছা পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি, চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন, পৌর কাউন্সিলর, ইউপি সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit