বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম
চীন ও যুক্তরাষ্ট্র ‘প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার’ হওয়া উচিত : শি জিনপিং অস্ট্রেলিয়া সরকারের ওয়েবসাইট হ্যাক করেছে ওপেনএআই জাতিসংঘ অকার্যকর সংস্থা: আর্জেন্টিনার প্রেসিডেন্ট সাফের আগে ইন্দোনেশিয়া সফরে জয়ের প্রত্যাশা জামালের গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় ছাত্র নিহত বাংলাদেশ-রাশিয়ার সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

কোষ্ঠকাঠিন্য? এড়িয়ে চলুন এই তিন খাবার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ১৩৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেকেরই হয়ে থাকে। যা খুব কষ্টদায়ক। বিশেষজ্ঞদের মতে, নানা কারণে এই সমস্যা দেখা দিতে পারে। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অস্বাস্থ্যকর জীবনযাপন, স্ট্রেস, অনিয়মিত ঘুম এবং আরও নানা কারণে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয়। এই সমস্যা দেখা দিলে কেবলমাত্র মলত্যাগের সময়েই যন্ত্রণা বা সমস্যা হয় তাই নয়, এর পাশাপাশি দেখা দেয় আরও নানা সমস্যা।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিলে শারীরিক সমস্যার পাশাপাশি দেখা দিতে পারে মানসিক সমস্যাও। অবসাদের মতো মানসিক রোগে আক্রান্ত হতে পারেন রোগী। তবে, আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে, রোজকার খাবার তালিকা থেকে মাত্র তিনটি খাবার বাদ দিলে এড়ানো যেতে পারে কোষ্ঠকাঠিন্যের সমস্যা। চলুন দেখে নেওয়া যাক কোষ্ঠকাঠিন্যের সমস্যায় আয়ুর্বেদিক উপায়-

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, রান্নায় স্বাদ বৃদ্ধির জন্য কিংবা স্বাস্থ্যের নানা উপকারে আমরা খাবারে জিরা ব্যবহার করে থাকি। কিন্তু এই উপকারী জিরাই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। বাড়িতে যদি কারও কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে, তাহলে খাবারে জিরার ব্যবহার করতে নিষেধ করছেন আয়ুর্বেদ বিশেষজ্ঞরা।

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, প্রদাহ দূর, হজমশক্তি উন্নত করতে দইয়ের জুড়ি মেলা ভার। কিন্তু এই দই-ই ক্ষতিকর কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগা রোগীদের জন্য। বিশেষজ্ঞদের মতে, যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে, তাহলে এড়িয়ে চলা দরকার দই। এতে উপকারের পরিবর্তে সমস্যা বৃদ্ধি পেতে পারে।

চা কিংবা কফি খেতে কে না পছন্দ করেন। এনার্জি বৃদ্ধিতে, মস্তিষ্ক সচল রাখতে দারুণ কার্যকরী কফি। কাজের মাঝে কাপের পর কাপ হয়তো খেয়ে চলেছেন। আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে, কফির অনেক উপকারিতা থাকলেও কোষ্ঠকাঠিন্যের রোগীদের জন্য তা ক্ষতিকর। অত্যধিক মাত্রায় কফি পানে শরীরে জলীয়ভাগে ঘাটতি দেখা দেয়। ডিহাইড্রেশনের সমস্যা হতে পারে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে, তারা দিন শুরু করুন হালকা গরম পানিতে এক চামচ ঘি মিশিয়ে তা খেয়ে। এতে উপকার পাওয়া যায়।

সূত্রঃ এবিপি আনন্দ

 

 

কিউএনবি/আয়শা/২০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit