বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম
উখিয়ায় পাহাড়ধসে নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪ নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার ফাঁসি কার্যকরের ৭১ বছর পর রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা! নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন বোচাগঞ্জ দিনাজপুর সড়কে আরসিসি ঢালাই নির্মান কাজ শেষ না হতেই ফাটল, ভেঙ্গে যাচ্ছে ঢালাই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ‘টক্সিক’-এর প্রথম গানেই বিতর্ক আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি মিশরের, কী বলছে ইএফএ? পাঁচ দিক বিবেচনায় রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ‘শিমু’ সিনেমার প্রদর্শনী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ৯৩ Time View

বিনোদন ডেস্ক : পোশাক শিল্পে জেন্ডারভিত্তিক সমতা এবং নারী শ্রমিকের ওপর সহিংসতা ও যৌন হয়রানিমুক্ত কর্মপরিবেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ব্লাস্ট, ক্রিশ্চিয়ান এইড ও নারীপক্ষের সম্মিলিত উদ্যোগ ‘সজাগ’ কোয়ালিশন ২০১৭ সাল থেকে কাজ করছে। 

আন্তর্জাতিক শ্রমিক দিবস কিংবা মে দিবস উপলক্ষে ২০ ও ২৭ মে  রুবাইয়াত হোসেন পরিচালিত চলচ্চিত্র ‘শিমু’ ও পথনাটক ‘অধিকার’ প্রদর্শনের আয়োজন করেছে ‘সজাগ’ কোয়ালিশন ।

দৃঢ়চেতা নারী পোশাক শ্রমিকদের সংগ্রাম ও সাফল্যের গল্পের চলচ্চিত্র ‘শিমু’ ২০ মে বিকাল ৪টায় প্রদর্শিত হবে আশুলিয়ার বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কাস সলিডারিটির কার্যালয়ে এবং সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে জিরাবো নিশ্চিন্তপুর দেওয়ান ইদ্রিস উচ্চ বিদ্যালয়ের মাঠে। এছাড়া ২৭ মে বিকাল ৪টায়  টঙ্গীর সাতাইশ স্কুলে প্রদর্শিত হবে চলচ্চিত্র শিমু।

শ্রমিকনেত্রী ডালিয়া আক্তারের জীবনের সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত চলচ্চিত্র ‘শিমু’ প্রতিকুলতাকে জয় করে সামনে এগিয়ে চলা প্রতিটি সংগ্রামী মানুষের গল্প। সমতার প্রশ্নে ‘শিমু’ একজন সম্মুখযোদ্ধা।

ছবিটি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ১১ মার্চ বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পায়। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, নভেরা রহমান, দীপান্বিতা মার্টিন, পারভীন পারু, মায়াবি মায়া, মোস্তফা মনোয়ার, শতাব্দী ওয়াদুদ, জয়রাজ, মোমেনা চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি ও সামিনা লুৎফা প্রমুখ। দুটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন মিতা চৌধুরী ও ভারতের শাহানা গোস্বামী।

কিউএনবি/অনিমা/ ১৯.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০.১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit