সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কোনো আগ্রাসনের জবাব হবে ভয়াবহ: আইআরজিসি প্রধান রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ‘অবৈধ’ বাংলাদেশিদের জন্য পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ ঈদুল আজহার নামাজ যেখানে পড়বেন প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতারা ঈদকে ঘিরে বাগেরহাটে চুইঝালের চাহিদা আকাশচুম্বি, বেড়েছে দাম রামিসা হত্যা : সোহেল ও স্বপ্নার বিচার শুরু ১ জুন বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ যুদ্ধ বন্ধ ও হরমুজ খুলতে রাজি ইরান: নিউইয়র্ক টাইমস

দুর্নীতির মামলায় বিএনপির সাবেক এমপির ৭ বছর জেল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ১৫৩ Time View

ডেস্কনিউজঃ দুর্নীতির মামলার বিএনপির সাবেক সংসদ সদস্য নূর আফরোজ বেগম জ্যোতিকে ৭ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বগুড়ার স্পেশাল জজ আদালতের বিচারক এমরান হোসেন চৌধুরী বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৪টার দিকে এই রায় দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত বুধবার একই আদালত জ্যোতির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ওই দিনই আদালত জানিয়ে দেন বৃহস্পতিবার তার বিরুদ্ধে দুর্নীতির মামলার রায় ঘোষণা করা হবে।

সরকারের ভুল পরিকল্পনায় বিদ্যুতের গ্রাহকরা ভুগছেনসরকারের ভুল পরিকল্পনায় বিদ্যুতের গ্রাহকরা ভুগছেন
বগুড়া দুর্নীতি দমন কমিশনের আইনজীবী আবুল কালাম আজাদ জানান, দুর্নীতির অভিযোগে নূর আফরোজ বেগমের বিরুদ্ধে ৫৩ লাখ ২২ হাজার টাকা অবৈধ সম্পদ অর্জনের তথ্য পায় দুদক। এই বিষয়টি অনুসন্ধানে পেয়ে দুদক তার বিরুদ্ধে ২০১৪ সালে মামলা করে। এই মামলার বিচারকাজ শুরু হয় ২০১৭ সালে। গত ১১ মে এই মামলার শুনানি ছিল। ওই দিন নূর আফরোজ বেগম জ্যোতির আইনজীবী সময় প্রার্থনা করেন। কিন্তু আদালত সময় আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে এই মামলার রায় ঘোষণার দিন ধার্য করেন।

নূর আফরোজ বেগম জ্যোতি জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা। তিনি অষ্টম জাতীয় সংসদের নারী আসনের সংসদ সদস্য ছিলেন।

কিউএনবি/বিপুল/ ১৯.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ রাত ১১.২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit