শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম
রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস সন্তান নেওয়ার পরিকল্পনায় কি ব্যায়াম বন্ধ করতে হয়? ডাল খাওয়ার সঠিক নিয়ম, যে ভুলগুলো এড়িয়ে চলবেন হাড় মজবুত করতে সাহায্য করতে পারে লবঙ্গ, গবেষণায় মিলেছে সম্ভাব্য উপকারিতা একসঙ্গে পাঁচ সরকারি চাকরি করে বিপাকে ব্রিটিশ নাগরিক প্রতিমা বিসর্জনে দুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুত কোস্টগার্ডের ডুবুরি দল মুসলিমবিরোধী স্লোগান, স্পেনকে শাস্তি দিল ফিফা দুর্গাপূজায় দেশবাসীকে জিএম কাদেরের শুভেচ্ছা, সম্প্রীতি জোরদারের আহ্বান দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে কিনা, যা জানা গেল

ডোমারে বঙ্গবন্ধুগোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের শুভ উদ্বোধন

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি 
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ১৭৫ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব (১৭)এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন নীলফামারী-০১ ডোমার-ডিমলা আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম এর সভাপতিত্বে সহকারী কমিশনার ভুমি জায়িদ ইমরুল মোজাক্কিন, পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা আ”লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, নুরননবী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেন, বন কর্মকর্তা রেজাউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন সারাদেশের ন্যায় ডোমার উপজেলা প্রশাসনের আয়োজনে, আরমিন জাহানের সঞ্চালনায় উদ্বোধনী খেলায় উপজেলার ৭নং বোড়াগাড়ী ইউনিয়ন বনাম ৮ নং ডোমার সদর ইউনিয়নের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় নির্ধারিত সময়ে কোন পক্ষে গোল না হওয়ায় পরে ট্রাইব্রেকারের মাধ্যমে ৭ নং বোড়াগাড়ী ইউনিয়ন ১-০ গোলে বিজয়ী লাভ করেন। আজকের খেলায় রেফারি হিসেবে দ্বায়িত্ব পালন করেন কবির হোসেন, সহকারী রেফারি হিসেবে দ্বায়িত্বে নিয়োজিত ছিলেন নিয়াজ ও জীবন।

 

 

কিউএনবি/আয়শা/১৯.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit