শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

চুলের নানা সমস্যা দূর করবে অ্যালোভেরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ১১৫ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : হাজারো গুণ সম্পন্ন অ্যালোভেরা গাছ এখন প্রায় সবার বাড়িতেই দেখা যায়। বাড়িতে থাকা এই গাছই আমাদের ত্বক, চুল এবং শরীরের নানা সমস্যার সমাধান নিমেষেই করতে পারে। অ্যালোভেরায় অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য থাকায় ত্বকের জ্বালা-পোড়া ও ক্ষত নিমেষেই সারাতে পারে। এছাড়াও, অ্যালোভেরা ভিটামিন এ, সি, বি, এফ এবং ফলিক অ্যাসিড সমৃদ্ধ, যে কারণে চুল এবং স্ক্যাল্প উভয়ই সুস্থ থাকে।

তাই এখন থেকে চুলের যত্নে অ্যালোভেরা ব্যবহার করতে পারেন। কীভাবে কাজে লাগাবেন ভাবছেন? জেনে নিন..

> দুই টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে দুই টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে পুরো চুল ও স্ক্যাল্পে ভালোভাবে লাগান। তারপর আধা ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন। এই হেয়ার মাস্ক আপনার চুলকে হাইড্রেট, নরম আর বাউন্সি রাখবে।

> দুই টেবিল চামচ অ্যালোভেরা জেল, এক টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনেগার মিশিয়ে চুলে ও স্ক্যাল্পে লাগান। কিছুক্ষণ ম্যাসাজ করার পর ২০ মিনিট রেখে দিন। তারপর শ্যাম্পু করে নিন। এই হেয়ার মাস্ক চুলকে উজ্জ্বল ও মসৃণ করে তুলবে।

> তিন টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে এক চা চামচ লেবুর রস ব্লেন্ড করে স্ক্যাল্পে ভাল করে লাগান। ১৫ মিনিট রাখার পর শ্যাম্পু করে নিন। এই হেয়ার মাস্ক স্ক্যাল্প হাইড্রেট এবং হেলদি রাখবে।

> আধা কাপ গ্রিন টির সঙ্গে দুই টেবিল চামচ অ্যালোভেরা জেল ব্লেন্ড করে স্ক্যাল্প ও চুলে ভালো করে লাগান। তারপর আধা ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন। এই মাস্ক আপনার মাথার ত্বক সুস্থ রাখার পাশাপাশি প্রদাহ ও জ্বালা কমাবে।

> দুই টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে দুই টেবিল চামচ পেঁয়াজের রস মিশিয়ে স্ক্যাল্পে লাগান। ১৫ মিনিট পর শ্যাম্পু করে নিন। এই মাস্ক চুল পড়া এবং পাতলা হওয়ার সমস্যা কমাতে দারুণ কার্যকর!

সূত্র: বোল্ডস্কাই

কিউএনবি/অনিমা/১৯.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit