সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন

দূষণের কারণে মৃত্যুতে বিশ্বে শীর্ষে ভারত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ১৫৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ‘দ্য ল্যানসেট প্ল্যানেটারি হেলথ জার্নাল’-এ প্রকাশিত রিপোর্ট জানাচ্ছে, প্রতি বছর দূষণ জনিত কারণে বিশ্বে ৯০ লক্ষ মানুষের মৃত্যু হয়। আর এই দূষণ-মানচিত্রে বিশ্বে শীর্ষস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত।

প্রতি বছর বায়ু, পানি, জৈব ও শিল্প বর্জ্য, যানবাহন ইত্যাদি থেকে দূষণজনিত কারণে ভারতে অন্তত ২৪ লক্ষ মানুষের মৃত্যু হচ্ছে! দূষণ তালিকায় দ্বিতীয় থাকা চিনে বার্ষিক মৃত্যুর সংখ্যা ২২ লক্ষ! সম্প্রতি দূষণ সংক্রান্ত একটি আন্তর্জাতিক সমীক্ষায় এ কথা জানানো হয়েছে।

‘দ্য ল্যানসেট প্ল্যানেটারি হেলথ জার্নাল’-এ প্রকাশিত দূষণ সংক্রান্ত সমীক্ষা রিপোর্ট জানাচ্ছে, প্রতি বছর দূষণ জনিত কারণে বিশ্বে অন্তত ৯০ লক্ষ মানুষের মৃত্যু হয়। ওই তালিকায় সপ্তম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে দূষণে বছরে ১ লক্ষ ১২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়।

২০০০ সাল থেকে পরবর্তী দু’দশকে দূষণে মৃত্যুর সংখ্যা ৫৫ শতাংশেরও বেশি বেড়েছে বলে জানানো হয়েছে ওই সমীক্ষায়। সমীক্ষক দলের অন্যতম সদস্য,আমেরিকার বোস্টন কলেজের ‘গ্লোবাল পাবলিক হেল্‌থ প্রোগ্রাম’ এবং ‘গ্লোবাল পলিউশন অবজারভেটরি’-র ডিরেক্টর ফিলিপ ল্যান্ডরিগান জানিয়েছেন, দূষণে মৃতদের মধ্যে বড় অংশ ‘প্যাসিভ স্মোকিং’য়ের শিকার।

কিউএনবি/অনিমা/১৯.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit