মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে নিয়ামতপুরের এসিল্যান্ড রেজাউল প্রত্যাহার “দুদকের অনুসন্ধানের দাবি” ‘শান্তিচুক্তির পরও বন্ধ হয়নি সন্ত্রাস-চাঁদাবাজি’ পাহাড়ে নতুন করে পিসিএনপির ৮ দাবি রাঙামাটিতে পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট মামলা ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন আশুলিয়ায় মাদ্রাসায় সশস্ত্র হামলা, বিএনপির সভাপতি জাকিরসহ ১৪ জনের নামে মামলা উলিপুরে দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা ব্যস্ততার মাঝেও সৌন্দর্য ধরে রাখার গোপন রহস্য জানালেন তৃপ্তি মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যােগে পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।  শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল

ভোলাহাটে চূড়ান্ত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৮ মে, ২০২২
  • ২১২ Time View

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চূড়ান্ত (অনুর্ধ্ব-১৭) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ভোলাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে ১৮মে বুধবার বিকেলে উপজেলার রামেশ্বর হাই স্কুল মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন । চূড়ান্ত বঙ্গবন্ধু খেলায় অংশগ্রহণ করে উপজেলার ভোলাহাট ও দলদলী ইউনিয়ন ফুটবল দল। ১-০ গোলে দলদলী ইউনিয়ন ফুটবল দল বিজয়ী হয়।

এ সময় অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ গরিবুল্লাহ দবির, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুলতান আলী, সাব-রেজিষ্টার বিদ্যুৎ কুমার মন্ডল, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন, ভোলাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান, দলদলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক চুটু, গোহালবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ। ৩০ মিনিট করে ৬০ মিনিটের এ খেলার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন, মোঃ রাকিবুল ইসলাম, মোঃ আমিনুল ইসলাম, সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ এত্তেশার আলম কামাল, মোঃ সেলিম রেজা। বিজয়ী এই ফুটবল দল চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রতিযোগিতা করবে। পরে অতিথিগণ বিজয়ীদের গোল্ডকাপ তুলে দেন। ছবিক্যাপশনঃ ভোলাহাটে বঙ্গবন্ধু চূড়ান্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন বক্তব্য রাখছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৮.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit