বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম
দেশে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন শেখ হাসিনার দুর্নীতি মামলার দ্রুত অগ্রগতি হবে: দুদক মহাপরিচালক নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ইরানের মাইনের আঘাতে জাহাজডুবি, হরমুজে ভাসছে দামি পারফিউম আর আইফোন ইরানি সভ্যতা ধ্বংস করতে চায় যুক্তরাষ্ট্র: ইরানের সেনা মুখপাত্র পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কাতারের কাছ থেকে যেভাবে বিমান উপহার পেয়েছিলেন ট্রাম্প আজ সৌদিতে কোনো হামলায় হয়নি, মদিনায় মিসাইল ছোড়ার অভিযোগে বলল হুথিরা সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেছিলেন নাহিদ: রাশেদ খান আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি?

নরসিংদীতে ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৮ মে, ২০২২
  • ২০৮ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীতে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (১৭ মে) দুপুরে শহরের ভাগাটা নতুন বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, চাঁদপুর জেলার দক্ষিণ মতলব থানার দক্ষিন নওগাঁও এলাকার আমীর হোসেনের ছেলে মামুন হোসেন (২৭), নরসিংদী জেলার রায়পুরা থানার বীর শ্রেষ্ঠ মতিউর নগর গ্রামের মৃত-জয়নাল আবেদীনের ছেলে মোশারফ হোসেন (৩১) ও সদর থাবার বানিয়াদী এলাকার আমীর হোসেনের ছেলে মোঃ শুভ (১৯)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাগহাটা নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশ। এসময় গাঁজা বহন করে নিয়ে যাওয়ার সময় মামুন, মোশারফ ও শুভকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের তল্লাশী করে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এঘটনায় গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে । পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

 

 

কিউএনবি/আয়শা/১৮.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit