শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সিলেট মহানগর যুবলীগের বর্ণাঢ্য র‌্যালি

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ১০৯ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি :  বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। (১৭ মে) মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় নগরীর ঐতিহ্যাসিক কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।

সংক্ষিপ্ত পথসভায় সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন করায় আজকের এই উন্নত বাংলাদেশ। একটি তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে আজ উন্নত রাষ্ট্রে পরিণত করেছেন একমাত্র তিনি। মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধার এবং সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার অভিযাত্রায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ও দেশের মানুষের প্রতি যে ভালোবাসা, তা অনন্য। দেশের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তিনি উন্নয়ন করেননি। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শেখ হাসিনার নেতৃত্বেই অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। তিনি বলেন, রাষ্ট্র নায়ক জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সিলেট মহানগর যুবলীগ ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।

সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার বলেন, বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যার পর তাঁর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের মত দেশের মানুষের সেবা দিয়েছে এমন কোন দল নেই। বাংলাদেশ আজ বিশ্বের উন্নয়নের রোল মডেল। জননেত্রী শেখ হাসিনা আজ বিশ্ব নেত্রী। তার সুযোগ্য নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। সকল রাষ্ট্রবিরোধী অপতৎপরতা মোকাবেলায় সিলেট মহানগর যুবলীগের প্রত্যেক নেতাকর্মী সর্বদা প্রস্তুত রয়েছে। বর্ণাঢ্য র‌্যালিতে অংশগ্রহণ করায় সিলেট মহানগর যুবলীগের সকল নেতাকর্মীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বর্ণাঢ্য র‌্যালিতে সিলেট মহানগর যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

কিউএনবি/অনিমা/১৭.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit